News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কারবারিদের সাথে সখ্যতা ও মদতের অভিযোগে পুলিশের সাব ইন্সপেক্টর গ্রেপ্তার
Image

নেশা কারবারিদের সাথে সখ্যতা ও মদতের অভিযোগে পুলিশের সাব ইন্সপেক্টর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ নেশা কারবারিদের সাথে সখ্যতা এবং সহযোগিতার জন্য ত্রিপুরা পুলিশের এক সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে৷ আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছিল৷ আদালত তাঁকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷


বিশালগড় থানায় কর্মরত অবস্থায় নেশা কারবারিদের সাথে সখ্যতা গড়ে উঠেছিল সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাসের, এমনটাই অভিযোগ পুলিশের৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, মাদক পাচারে নেশা কারবারিদের তিনি মদত দিতেন৷ বদলে তিনি প্রচুর টাকা কামিয়েছেন৷ পুলিশের দাবি, বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি টিটু আহমেদের সাথে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে৷ তাই, বাংলাদেশে গাঁজা ও ফেন্সিডিল পাচারে টিটু আহমেদকে তিনি সহযোগিতা করেছেন৷ সম্প্রতি কলকাতায় পালিয়ে যাওয়ার সময় আগরতলা বিমানবন্দর থেকে পুলিশ টিটু আহমেদকে গ্রেফতার করেছিল৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই সমগ্র সিপাহিজলা জেলায় মাদক পাচারচক্রের তথ্য হাতে আসে পুলিশের৷


বিশালগড় থানার পুলিশের দাবি, টিটু আহমেদ জেরায় স্বীকার করেছে, সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস তাকে নানাভাবে সহায়তা করতেন৷ এর পরই পুলিশ ওই সাব ইন্সপেক্টরকে গ্রেফতারে তৎপর হয়৷ সম্প্রতি তাঁকে খোয়াই থানায় বদলি করা হয়েছিল৷ রবিবার গভীর রাতে ডিএসপি ডিআইবি অলক ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তাঁকে খোয়াই কোয়ার্টার থেকে গ্রেফতার করেছে৷ বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, রাত তিনটে নাগাদ তাঁকে বিশাগড় থানায় আনা হয়েছে৷

রাতে তাঁকে জেরা করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৮৪, ১২০(বি) এবং দুর্নীতি দমন আইনের ৭/১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আজ তাঁকে বিশালগড় দায়রা জজ আদালতে সোপর্দ করে ৬ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু, আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে৷
পুলিশের দাবি, তাঁকে জেরা করে আরও অনেক রাঘব বোয়ালদের জালে তোলা সম্ভব হবে৷ কারণ, ওই মাদক পাচারচক্রের সাথে হেভিওয়েট নেতাদের পাশাপাশি জনৈক আইনজীবীর নামও জড়াবে বলে পুলিশের অনুমান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top