News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবাসরীয় সকালে মেঘাচ্ছন্ন আকাশ রাজধানী দিল্লির
Image

রবিবাসরীয় সকালে মেঘাচ্ছন্ন আকাশ রাজধানী দিল্লির

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : আগস্টের শেষ রবিবারে ঘুম ভেঙে মেঘাচ্ছন্ন আকাশ দেখল দিল্লিবাসী। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে হাল্কা বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে রাজধানী দিল্লিতে। 


এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার সারাদিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শহরের বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টিপাত হবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। 


উল্লেখ করা যেতে পারে শনিবার রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলেও গরম থেকে  রেহাই পাচ্ছে না দিল্লিবাসী। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top