News Flash

  • Home
  • Uncategorized
  • কচিকাঁচাদের কৃষ্ণ সাজিয়ে আগরতলায় শোভাযাত্রা
Image

কচিকাঁচাদের কৃষ্ণ সাজিয়ে আগরতলায় শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে শনিবার আগরতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ রাজধানীর শ্রীশ্রী জগন্নাথজিউ মন্দির থেকে এই শোভাযাত্রার সূচনা হয়৷ এতে মূলত কচিকাঁচা ছেলেমেয়েরা কৃষ্ণ সেজে অংশ নিয়েছে৷

শোভাযাত্রাটি জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রীকৃষ্ণমন্দিরে এসে শেষ হয়৷
আজকের শোভাযাত্রায় প্রায় পাঁচ শতাধিক কচিকাঁচা ছেলেমেয়ে কৃষ্ণ সেজে শামিল হয়েছে৷ বিশ্বহিন্দু পরিষদের পশ্চিম জেলা কমিটির তরফে এদিনের এই শোভাযাত্রা আয়োজন করা হয়৷ রঙিন সাজে নানা আকারের কৃষ্ণদের দেখতে এদিন জগন্নাথ মন্দিরের সামনে থেকে শ্রীকৃষ্ণমন্দির পর্যন্ত রাস্তার দু-ধারে সাধারণ মানুষের ভিড় ছিল৷


শোভাযাত্রার অনুষ্ঠানে ছিলেন পশ্চিম লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, সমাজসেবী পাপিয়া দত্ত-সহ বিভিন্ন গুণীজনেরা৷ শোভাযাত্রার শুরুতে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন৷ গীতায় শ্রীকৃষ্ণের উপদেশাবলি সকলকে পালন করলে শান্তি বিরাজ করবে৷ এই শুভদিনে সারারাত সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনা করেছেন, জানান তিনি৷ প্রতিবছর কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশ্বহিন্দু পরিষদের তরফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top