News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে চামোলিতে মেঘভাঙা বৃষ্টি : মৃত্যু শিশু-সহ দু’জনের, ক্ষতিগ্রস্ত ১০টি বাড়ি
Image

উত্তরাখণ্ডে চামোলিতে মেঘভাঙা বৃষ্টি : মৃত্যু শিশু-সহ দু’জনের, ক্ষতিগ্রস্ত ১০টি বাড়ি

চামোলি (উত্তরাখণ্ড), ৯ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলা| চামোলি জেলার দেবাল ব্লকের পাডমাল্লা এবং ফালদিয়া গাঁও গ্রামে মেঘভাঙা বৃষ্টির দাপটে ভেঙে পড়ল কমপক্ষে ১০টি বাড়ি| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে একটি শিশু ও একজন মহিলার| ধূলিসাত্ হয়ে গিয়েছে ১০টি বাড়ি| এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন| আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|

জেলা প্রশাসন সূত্রের খবর, প্রবল বৃষ্টির জেরে চামোলি জেলার দেবাল ব্লকের পাডমাল্লা ও ফালদিয়া গাঁও গ্রামে ভেঙে পড়ে কমপক্ষে ১০টি বাড়ি| পাহাড়ের কোলে অবস্থিত বাড়িগুলি ভেঙে মৃত্যু হয়েছে শিশু-সহ দু’জনের| এছাড়াও বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রবল বৃষ্টির দাপটে  বাড়ি ভেঙে গৃহহীন হয়ে পড়লেন বহু মানুষ| প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, দুর্গতদের সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top