News Flash

  • Home
  • Uncategorized
  • অংশগ্রহণ করতে পারেননি সাংসদরা, আরও ৯ দিনের জন্য বাড়ল বিজেপির সদস্যতা অভিযান
Image

অংশগ্রহণ করতে পারেননি সাংসদরা, আরও ৯ দিনের জন্য বাড়ল বিজেপির সদস্যতা অভিযান

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): গত ৬ জুলাই থেকে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সদস্য সংগ্রহ অভিযান| বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার কথা ছিল আগামী ১১ আগস্ট (রবিবার)| কিন্তু, সংসদের অধিবেশন ও অন্যান্য ব্যস্ততার কারণে এখনও পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করতে পারেননি বিজেপি সাংসদরা| তাই আরও ৯ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হল বিজেপির সদস্য সংগ্রহ অভিযান| বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য সংগ্রহ অভিযান সমাপ্ত হবে আগামী ২০ আগস্ট|

দিল্লি, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ-সহ দেশের প্রতিটি প্রান্তে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান| টোল ফ্রি নম্বর ৮৯৮০৮০৮০৮০-এ ফোন করে অথবা নরেন্দ্র মোদী অ্যাপ থেকেও ইচ্ছুক মানুষজন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সদস্য হতে পারেন| বিজেপির দাবি, ইতিমধ্যেই বহু মানুষ বিজেপি পরিবারে সামিল হয়েছেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top