News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ মদতের অভিযোগে পাক আদালেত দোষী সাব্যস্ত মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ
Image

সন্ত্রাসবাদ মদতের অভিযোগে পাক আদালেত দোষী সাব্যস্ত মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ

ইসলামাবাদ, ৭ আগস্ট (হি.স.) : সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ সাহায্যে দেওয়ার অপরাধে মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করল পাক আদালত৷ বুধবার এই জঙ্গি নেতাকে অপরাধী হিসাবে গণ্য করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের একটি আদালত৷ সূত্রের খবর, জামাত-উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে থাকা অন্যন্য মামলাগুলিকে পাকিস্তানের গুজরাটের আদালতে স্থানান্তরিত করা হয়েছে৷

মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিল লস্করের এই শীর্ষ নেতা। মুম্বই হামলার পরেই তাকে কালো তালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘ। সেই থেকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ। কিন্তু ২০১৭ সালে আইনজীবী মারফত এই তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার আবেদন করে হাফিজ। জঙ্গি নেতার এই আবেদনের বিরুদ্ধে জোরাল সওয়াল করে ভারত। হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও ভারত জমা দেয় রাষ্ট্রসংঘে। ভারতের পাশাপাশি, আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো বড় বড় দেশগুলি হাফিজের এই আবেদনের বিরোধিতা করে। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তান হাফিজের এই আবেদনের বিরোধিতা করেনি। কিন্তু, ভারতের দেওয়া অকাট্য প্রমাণ এবং আন্তর্জাতিক মহলের চাপে হাফিজকে কালো তালিকায় রাখতে সম্মত হয়  রাষ্ট্রসংঘ।

উল্লেখ্য, গত ১৭ জুলাই পাক অধিকৃত পাঞ্জাবের গুজকানওয়ালা থেকে লাহোর যাওয়ার পথে গ্রেফতার করা হয় আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ৷ তারপর জেল হেফাজতে পাঠানো হয় তাকে৷ তবে প্রথম দিকে হাফিজ সইদের পাশে থাকার চেষ্টা করেছিল পাকিস্তান৷ আন্তর্জাতিক মহলের দাবি, প্রথমে গ্রেফতারি ও তারপর দোষী সাব্যস্ত করে  কূটনৈতিক চাপের কাছে মাথানত করল পাক সেনা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top