News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ বছরে জম্মু ও কাশ্মীরে খতম ৯৬৩ জঙ্গি, লোকসভায় জানালেন জি কিষাণ রেড্ডি
Image

৫ বছরে জম্মু ও কাশ্মীরে খতম ৯৬৩ জঙ্গি, লোকসভায় জানালেন জি কিষাণ রেড্ডি

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) : বিগত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯৬৩ জঙ্গি নিকেশ হয়েছে। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি। 

এদিন লোকসভা কংগ্রেস সাংসদ শশী থারুর স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চান যে সকল নিরাপত্তা বাহিনীর জওয়ান শহিদ হয়েছে তাদের পরিবারের সদস্যদের কত পরিমাণ আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এর উত্তরে জি কিষাণ রেড্ডি বলেন, ২০১৪ থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনী সম্মিলীত প্রচেষ্টায় ৯৬৩ জন জঙ্গিদের খতম করা হয়েছে। জঙ্গি দমন অভিযান চলার সময় ৪১৩ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান শহিদ হয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ যে কোনও ভাবেই রেয়াত করবে না কেন্দ্রীয় সরকার তা উল্লেখ করে জি কিষাণ রেড্ডি বলেন, জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। জঙ্গি দমনে কঠোর মনোভাব নিয়েছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি শহিদ জওয়ানদের আর্থিক সাহায্য করার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা হয়েছে। তারা শহিদ জওয়ানদের পরিবারবর্গদের আর্থিক সাহায্যের বিষয়টি দেখছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top