News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আঘাত হানলে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি রাওয়াতের
Image

ফের আঘাত হানলে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি রাওয়াতের

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.) : সন্ত্রাসবাদ এবং ছায়াযুদ্ধে প্রসঙ্গে পাকিস্তানের নিন্দায় মুখর হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফের ভারতের উপর কোনও আঘাত হানলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

শনিবার কার্গিল যুদ্ধের ২০ বছর শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, সন্ত্রাসকে মদত বা অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে এবং ছায়াযুদ্ধ চালিয়ে ভারতের উপর আঘাত হেনেছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী দৃঢ় ভাবে দাঁড়িয়ে দেশের অখণ্ডতাকে রক্ষা করে চলেছে। পাকিস্তানের যে কোনও হামলার জবাব কঠোর ভাবে দেওয়া হবে। বর্তমান সময়ে ‘নন স্টেট অ্যাক্টর’ সম্পর্কে নিজের উদ্বেগ প্রকাশ করে বিপিন রাওয়াত বলেন, কয়েকটি দেশে নন স্টেট অ্যাক্টর মাথা চাড়া দিয়ে উঠেছে। এই সব দেশ সন্ত্রাসকে মদত দিয়ে অপ্রচলিত রণনীতি ক্রমাগত প্রয়োগ করে চলেছে। সন্ত্রাসদমনে ভারতের অবস্থান তুলে ধরে বিপিন রাওয়াত বলেন, ২০১৭ সালে উরি হামলা এবং বালাকোটে এয়ারস্ট্রাইক দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসদমনে ভারতের রাজনৈতিক এবং সামরিক ইচ্ছাশক্তি কোন পর্যায় যেতে পারে। যে কোনও রকমের সন্ত্রাসবাদী হামলার জবাব কঠোর ভাবে দেওয়া হবে। প্রযুক্তি যে যুদ্ধে অবিচ্ছেদ্য অঙ্গ, তার উপর জোর দিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ভবিষ্য যুদ্ধে প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top