News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার তিনজন
Image

পৃথক স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত শ্রীমন্তপুর বিওপি-র বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে বেশ কয়েকটি প্যাকেট পড়ে থাকতে দেখেন৷ তখন তাঁরা প্যাকেটগুলি খুলে সেগুলি থেকে নিষিদ্ধ নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন৷ পরে বিওপি-তে এনে গুণে দেখা যায় প্যাকেটগুলিতে মোট ৯,৭০০টি ইয়াবা ট্যাবলেট রয়েছে৷

বিএসএফ-এর সূত্র এই তথ্য দিয়ে জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা৷ উদ্ধারকৃত ইয়াবাগুলিকে সোনামুড়া থানায় জমা করেছে বিএসএফ৷
এছাড়া সোনামুড়া মহকুমার অন্তর্গত কলমচৌড়া বিওপি-র জওয়ানরা এদিন ভোররাতে বাংলাদেশে পাচারের সময় ৪৩টি গরু আটক করেছেন৷ তবে পাচারকারীরা বিএসএফ-এর তাড়া খেয়ে গরু ফেলে পালিয়ে যায়৷ উদ্ধারকৃত গরুগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৯৫ হাজার টাকা বলে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে৷ গরুগুলিকে কলমচৌড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন৷

এমনিতে সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত দিয়ে ননান সামগ্রী পাচার হয় সবচেয়ে বেশি৷ সামনেই কুরবানির ঈদ৷ তাই এই সীমান্ত দিয়ে গরু পাচার বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন সোনামুড়ার সীমান্তের অধিবাসীরা৷ পাচারকারীরা রাতের আঁধারে সীমান্তের কাঁটাতার কেটে গরু বাংলাদেশে পাচার করে বলেও অভিযোগ৷

এদিকে, পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহকুমার এষডিপিও ষুমন মজুমদার এবং রানিরবাজার থানার পুলিশ নেশা ষামগ্রী, নগদ টাকা-ষহ তিন যুবককে আটক করেছে৷

টিআর ০১ এজেড ০৬৫৭ নম্বরের একটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজারটি নেশার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২৪ হাজার টাকা বাজেয়াপ্ত করেছেন অভিযানকারীরা৷ ষেই ষঙ্গে পুলিশ গাড়ি থেকে তিনজনকে আটক করে৷ এরা মণির হুষেন (২৮), অলিক হুষেইন (৩০) এবং প্রীতম ভৌমিক৷
এষডিপিও ষুমন মজুমদার জানান, বাজেয়াপ্তকৃত ষামগ্রীগুলির বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা৷ তিনি জানান, তাদের জিরানিয়া মহকুমার অন্তর্গত মাধববাড়ি আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাষ থেকে আটক করা হয়েছে৷ এই অভিযানে ষুমন মজুমদারের ষঙ্গে ছিলেন রানিরবাজার থানার ওষি ষৌমেন দাষ-ষহ বিশাল পুলিশ বাহিনী৷ এদিন ষকাল ষাড়ে চারটা নাগাদ অভিযান চালানো হয়েছিল বলে এষডিপিও-র কাছে জানা গিয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top