News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকা নিয়ে বিজেপি ও কংগ্রেস সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ফটিকরায়ে
Image

ভোটার তালিকা নিয়ে বিজেপি ও কংগ্রেস সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ফটিকরায়ে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ জুলাই৷৷  রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মুহুর্তে উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের ২৪ পরিবারের ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াকে কেন্দ্র  করে বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে৷ বৃহস্পতিবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ফটিকরায়ের রাধানগর গ্রাম পঞ্চায়েত৷ এর রেশ গড়ায় রাত পর্যন্ত৷ ঘটনায় আহত হয় দুজন৷

ঘটনার বিবরণে প্রকাশ রাধানগর  গাওসভার ১ এবং ২ নং ওয়ার্ডের মোট ২৮ জন ভোটারের নাম ভোটার তালিকায় নেই৷ বাদ পড়া ভোটাররা কংগ্রেস সমর্থক বলে জানা গেছে৷ তা দেখে বেশ কয়েকজন ভোটার বুধবার রাধানগর পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত সচিবের সাথে সাক্ষাৎ করে৷ এক পর্যায়ে তারা ঘেরাও করে রাখেন পঞ্চায়েত সচিব সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীদেরও৷ এই খবর জানতে পেরে এলাকায় কিছু সংখ্যক বিজেপি আশ্রিত দুষৃকতি পঞ্চায়েতে গিয়ে ভোটারদের উপর আক্রমণ করে বলে অভিযোগ৷

শুরু পাল্টা আক্রমণ৷ দুই দলের সংঘর্ষে নষ্ট হয় পঞ্চায়েতের সামগ্রী৷  আহত হয় দু দলের দুই কর্মী সমর্থক৷ নিগ্রিহীত করা হয় পঞ্চায়েত সচিবকেও৷ খবর পেয়ে ছুটে যান কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিকেরা নেতৃত্ব ফটিকরায় থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠি চার্জ করে পুলিশ ও টিএসআর৷

এ বিষয়ে বলতে গিয়ে আক্রান্ত কংগ্রেস কর্মী জানান- অন্যদিকে বিজেপির তরফে ঘটনার দায় চাপানো হয়েছে কংগ্রেসের ঘাড়ে৷ এবিষয়ে এক বিজেপি কর্মী জানান কিছু সংখ্যক উপজাতি ভোটার এডিসি নির্বাচনে এডিসিতে ভোট দেয় এবং সাধারণ নির্বাচনের সময়ও ভোটাধিকার প্রয়োগ করে৷ কিছু ভোটারের দুই জায়গাতেই নাম থাকার ফলে তা সংশোধন করতে কিছু নাম বাদ দেওয়া হয়েছে৷ এক কথায় ভোটারদের নাম বাদ পড়ার ঘটনাটি বিজেপি কর্মী নিজ মুখেই স্বীকার করলেন৷ তবে কি বিরোধী দল বলেই এই অজুহাত দেখিয়ে নির্বাচনের আগে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে উঠছে প্রশ্ণ৷ অন্যদিকে কংগ্রেস দলের কর্মী সমর্থকরাও ধোয়া তুলসি পাতা নয়৷ এদিন সংবাদ মাধ্যমের কর্মীরা বিজেপি কর্মীদের কাছ থেকে ঘটনার সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদ প্রতিনিধিদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরার সময় কংগ্রেসের দুষৃকতিরা ফের আক্রমণ চালায়৷ বিজেপির ঐ কর্মীকে এমনকি জুতো পেটাও করে৷ উনাকে আক্রমণের কথা স্বীকার করেছেন বিজেপি কর্মী নিজেই৷

এদিন কংগ্রেস আশ্রিত সমাজদ্রোহীদের অভব্য আচরনের শিকার হতে হয় সংবাদ মাধ্যমের কর্মীদেরও৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমারঘাট ব্লকের বিডিও মিঠুন দাস চৌধুরী এবং বৈঠক করেন পঞ্চায়েত সচিব সহ বিজেপি ও কংগ্রেস কর্মীদের নিয়ে৷ অবশেষে বিডিওর আশ্বাসে শান্ত হয় পরিস্থিতি৷ এদিকে এদিন পুলিশ এবং দু দলের শীর্ষ  স্থানীয়  নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না হলে আরও বড় কোন অঘটন দেখানে ঘটার আশঙ্কা ছিল৷ এক কথায় বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম ফটিকরায়ের রাধানগর পঞ্চায়েত৷ রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে রাধানগরবাসীর মধ্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top