News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর পূর্বাঞ্চলের জন্য বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধি
Image

উত্তর পূর্বাঞ্চলের জন্য বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধি

অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ৫ জুলাই৷৷ ২০১৯-২০ অর্থ বর্ষে বাজেটে ডোনার মন্ত্রকে বরাদ্দ বেড়েছে৷ ২০১৮-১৯ অর্থ বর্ষে বরাদ্দ হয়েছিল ২৬২৯ কোটি টাকা৷ সেই তুলনায় ২০১৯-২০ অর্থ বর্ষে ডোনার মন্ত্রকে বরাদ্দ হয়েছে ৩০০০ কোটি টাকা৷ এছাড়া, উত্তর-পূর্বাঞ্চল পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বিশেষ বৃদ্ধি পেয়েছে৷ ওই খাতে এবার ৬৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ ২০১৮-১৯ অর্থ বর্ষে এই খাতে বরাদ্দ হয়েছিল ১৪০ কোটি টাকা৷

তবে, উত্তর-পূর্বাঞ্চল পরিষদ খাতে এবার বরাদ্দ কমেছে৷ ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেটে এই খাতে ৫৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ অথচ, ২০১৮-১৯ অর্থ বর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছিল ৬০৭ কোটি টাকা৷

সার্বিকভাবে বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ বেড়েছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৫৯ হাজার ৩৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ গত অর্থবর্ষের তুলনায় বৃদ্ধি ২০.৫৷ আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান লোকসভায় সাধারণ বাজেট পেশ করার পর এই তথ্য উঠে এসেছে৷ তাতে দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলে কৃষি ও কৃষক কল্যাণ খাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

প্রসঙ্গত, ভারত সরকারের ৫৫টি মন্ত্রক থেকে উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষ ভাবে চিন্তা করা হয়েছে৷ এবছর বাজেটে কৃষি ও কৃষক কল্যাণ এবং সমন্নয় খাতে বরাদ্দ দ্বিগুন করা হয়েছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষে ওই খাতে ৬৭২৬ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল৷ ২০১৯-২০ অর্থবর্ষে দ্বিগুন বেড়ে বরাদ্দ করা হয়েছে ১২৯৮৬ কোটি ৬ লক্ষ টাকা৷

তবে, কেন্দ্রীয় ভূতল সড়ক, পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকে উত্তর-পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ  কমেছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষে ৬২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এবার ৬০৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷

এদিকে, সেন্ট্রাল পুলে উত্তর-পূর্বাঞ্চল এবং সিকিমের জন্য এবার বরাদ্দ কমেছে৷ ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেটে সেন্ট্রাল পুলে এই অঞ্চলের জন্য ৫৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ অথচ, ২০১৮-১৯ অর্থ বর্ষে এই খাতে ৭৮১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ তবে, উত্তর-পূর্বাঞ্চল সড়ক ক্ষেত্রবিশেষ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে৷ ২০১৮-১৯ অর্থ বর্ষে বরাদ্দ ৩৯১ কোটি টাকা থেকে বাড়িয়ে এবার এই খাতে ৬৬৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top