News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্য প্রক্রিয়াকরণকে ঘিরে শিল্প প্রসারে কর্মশালা, সম্পূর্ণ আলাদা নীতি প্রনয়ণে ভাবছে রাজ্য সরকার
Image

খাদ্য প্রক্রিয়াকরণকে ঘিরে শিল্প প্রসারে কর্মশালা, সম্পূর্ণ আলাদা নীতি প্রনয়ণে ভাবছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই ৷৷ কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রে রাজ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তাই, আগামী ৫ জুলাই ব্যবসায়ীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে রাজ্য সরকার৷ মূলত, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঘিরে ব্যবসার প্রসারের লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি সূত্রের৷ কারণ, কেন্দ্রীয় সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে ৫০ শতাংশ ভর্তুকী দেবে৷ তাই, ওইদিন কর্মশালায় উপস্থিত থাকবেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রমেশ তেলি৷ এরই পাশাপাশি ত্রিপুরা সরকার খাদ্য প্রক্রিয়াকরণকে কেন্দ্র করে শিল্প প্রসারে সম্পূর্ণ আলাদা নীতি প্রণয়ন করতে চলেছে বলে সূত্রের খবর৷


প্রসঙ্গত, রাজ্যে শিল্পের শ্রীবৃদ্ধির জন্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷ এক্ষেত্রে কৃষি এবং উদ্যানপালন ক্ষেত্রে রাজ্যের বিশেষ সম্ভাবনা রয়েছে৷ বর্তমানে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে৷ কিন্তু, প্রয়োজনীয় মিলের অভাবে রাজ্যে উৎপাদিত সমস্ত ধান রাজ্য সরকার কিনতে পারছে না৷ রাজ্যে ১ লক্ষ মেট্রিকটন ধান উৎপাদিত হচ্ছে৷ অথচ মিলের অভাবে মাত্র ১০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করছে ত্রিপুরা সরকার৷ তেমনি, ত্রিপুরায় প্রচুর শাকসব্জির ফলন হচ্ছে এখন৷ কিন্তু, হিমঘরের অভাবে ওই শাকসব্জি মজুত রেখে বহিরাজ্যে রপ্তানির সুযোগ হচ্ছে না৷ ফলে, এখানেও মার খাচ্ছে বাণিজ্য৷


সূত্রের দাবি, আগামী ৬ আগরতলায় প্রজ্ঞা ভবনে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক, চেম্বার্স অব কমার্স এবং রাজ্য সরকারের যৌথ ব্যবস্থাপনায় এক কর্মশালার আয়োজন করা হচ্ছে৷ ওই কর্মশালায় ১৫০ থেকে ২০০ ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হবে৷ সূত্রের খবর, তাঁদের খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে শিল্পের প্রসারে প্রয়োজনীয় প্রকল্প বুঝানো হবে৷ কারণ, ছোট ছোট গুচ্ছ ইউনিটের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সাফল্য লাভ করতে সক্ষম বলে মনে করছে ত্রিপুরা সরকার৷


এদিকে, খাদ্য প্রক্রিয়াকরণকেই শিল্পের প্রসারে অন্যতম ক্ষেত্র হিসেবে তৈরি করার জন্য রাজ্য সরকার সম্পূর্ণ আলাদা নীতি প্রনয়ণ করবে বলে সূত্রের দাবি৷ সূত্রের কথায়, ভারতে তামিলনাড়ু খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে সম্পূর্ণ আলাদা নীতি প্রনয়ণ করেছে৷ রাজ্য সরকারও একই পথে হাটার চিন্তাভাবনা শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top