News Flash

  • Home
  • Uncategorized
  • পাচার চক্রের খপ্পর থেকে ফিরে আসা গৃহবধূর বক্তব্য শুনল মহিলা কমিশন
Image

পাচার চক্রের খপ্পর থেকে ফিরে আসা গৃহবধূর বক্তব্য শুনল মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ জুলাই৷৷ রাজ্য থেকে বহিঃ রাজ্যে নারী পাচার কান্ড নতুন কোনো বিষয় নয়৷ একের পর এক রাজ্যের মেয়ে থেকে শুরু করে নারীরাও যে অর্থের বিনিময়ে পাচার ও প্রেমের ফাঁদে পড়ে বহিঃ রাজ্যে বিবাহ হয়েছে তার নজির ভুরি ভুরি রয়েছে৷ আর তাতে এক শ্রেণীর দালাল চক্র রাজ্যে সক্রিয়ভাবে কাজ করে চলছে৷ তেমনি একটি ঘটনা ঘটেছিল উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় এলাকায়৷


কালাগাঙ্গের পাড় এলাকাযর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মিনারা বেগম স্বামী মৃত মইন উদ্দিন নিজ বাড়ি থেকে কদম তলা হেঁটে যাচ্ছিল তখন পাশের ভিতরগুল গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রশিদ আলী ওরফে বটুল তার অটো গাড়িতে তুলে ওই মহিলাকে৷ এমনকি মিনারা বেগমকে পানের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে ফেলে৷ যখন ওই মহিলার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় ওই মহিলার দিল্লিতে রয়েছে এমনটা মহিলার অভিযোগ৷ তারপর দুটি লোক তাকে বলপূর্বক দিল্লি থেকে রাজস্থানের রিঞ্জার খানি গ্রামে নিয়ে যায়৷ সেখানে অনেক দুঃখে কষ্টে দুই বছর কাটায় মিনারা বেগম৷ মিনারা বেগম সেখানে ঐ দুই ব্যক্তির কাছে জানতে চাইলে ওরা বলে বটুল নাকি ১ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময় ওদের কাছে বিক্রি করেছে৷সেখানে সুরেশ খান নামের এক যুবকের সাথে তার বলপূর্বক বিয়ে হয় এবং একটি মেয়ে সন্তান রয়েছে৷


কিন্তু মিনারা বেগম তার কালা গাঙ্গের পার নিজ বাড়িতে তিনটি সন্তান রেখে গিয়েছে বলে তার মন ছটফট করতে থাকে৷ অবশেষে মিনারা বেগম অনেক বুদ্ধিমত্তার সহিত এক বছরের মেয়েকে রাজস্থান রেখে গত ১৮ জুন কালা গাঙ্গেরপাড় নিজ বাড়িতে চলে আসে৷ তারপর কদমতলা থানায় রশিদ আলী ওরফে বটুলের নামে একটি মামলা দায়ের করে৷ কদমতলা থানার পুলিশ ৩৬/১৯,৩৬৬/৩৪ আইপিসি ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করে নারী পাচারকারী রশিদ আলী ওরফে বটুলকে গ্রেপ্তার করে৷ আদালতে প্রেরণ করে৷ সাথে তার টি আর ০২এ/২৫২৩ নম্বরের অটোটি আটক করে পুলিশ৷ এই খবর চাউর হতেই কদমতলা থানাধীন ইচাইটুল গাও গ্রামের মস্তর আলী পিতা মৃত ছাদির মিয়া কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ করেন যে, ৮ বছর পূর্বে উনার বোন অর্থাৎ বটুলের প্রথম স্ত্রী হাসনা বেগমকে উনার ইচাই টুলগাও এলাকা থেকে অটোতে তুলে নিয়ে যায় উনার বোন জামাই রশিদ আলী ওরফে বটুল৷তারপর থেকে উনার বোনকে আর কোথাও খুঁজে পাননি৷

তাই মস্তর আলীও দাবি করছেন উনার বোনকে টাকার বিনিময়ে ওই বটুল কোথায় বিক্রি করে ফেলেছে৷ এদিকে আজ কালা গাঙ্গের পার ৫ নং ওয়ার্ডের মিনারা বেগমের নিজ বাড়িতে সরজমিন তদন্তে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ উনি মিনারা বেগমের বাড়িতে গিয়ে কথা বলে জানতে পারেন যে মিনারা বেগম ২ বছর পূর্বে ওই বটুলের খপ্পরে পড়ে রাজস্থান বিক্রি হয়ে গিয়েছিলেন৷ তারপর অনেক বুদ্ধিমত্তার সহিত সে পুনরায় বাড়িতে ফিরে এলে ও তার তিনটি মেয়ে সন্তানকে আর পায়নি৷ বর্ণালী গোস্বামী জানান, রাজ্য মহিলা কমিশন এই ঘটনার তীব্র নিন্দা জানায় ও নারী পাচার চক্রের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানায়৷পাশাপাশি মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী আরো জানান, আমাদেরকে কন্যা ভ্রুণ হত্যা বন্ধ করতে হবে৷ কন্যাভ্রূণ হত্যার কারণে ভারতের বিভিন্ন রাজ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কমে গিয়েছে৷ আর সেই কারণেই নারী পাচার হচ্ছে৷ তাই আমাদেরকে কন্যা ভ্রুণ হত্যা বন্ধ করতে হবে না হলে এই নারী পাচার চক্র নির্মূল করা সম্ভব নয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top