News Flash

  • Home
  • Uncategorized
  • গাঙ্গাইল রোডে দুঃসাহসিক চুরি
Image

গাঙ্গাইল রোডে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় নিশি কুটুম্বদের দৌরাত্ম ক্রমাগত বেড়ে চলেছে৷ গাঙ্গাইল রোডে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় গত রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ দোকানের পেছন দিকে টিনের বেড়া কেঁটে ভিতরে প্রবেশ করে চোরেরা৷ দোকান থেকে প্রায় ২০ হাজার টাকার সামগ্রি হাতিয়ে নিয়ে গেছে৷

সোমবার সকালে দোকান খোলার পর দোকান মালিকের মাথায় বাজ পড়ার উপক্রম হয়৷ বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পশ্চিম থানার পুলিশকে জানান৷ পুলিশ ঘটনার তদন্ত করলেও চোরদের টিকির নাগালও পাননি৷ দোকান মালিক সুভাষ চন্দ্র পাল অভিযোগ করেছেন রাতে ঐ এলাকায় পুলিশ টহলের কোন ব্যবস্থা নেই ৷ ফলে প্রায়ই চুরির ঘটনা ঘটে চলেছে৷ রাত্রিকালীন পুলিশি টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top