News Flash

  • Home
  • Uncategorized
  • সব ধরনের রোগের চিকিৎসার সুুযোগ তৈরির দিশায় কাজ করছে রাজ্য সরকার :মুখ্যমন্ত্রী
Image

সব ধরনের রোগের চিকিৎসার সুুযোগ তৈরির দিশায় কাজ করছে রাজ্য সরকার :মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ চিকিৎসকদের জীবনদাতা হিসেবে মানি আমরা৷ তাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব৷ আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, চিকিৎসকদের সম্মান করাই আমাদের পরম্পরা৷ এটা যেন কোনওভাবেই নষ্ট না হয় সেদিকে সরকারের যেমন নজর রয়েছে, তেমনি সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে৷ চিকিৎসকদের সম্মান করতে হবে৷ পাশাপাশি রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদেরও আন্তরিকতার যেন ঘাটতি না হয় সেদিকটা চিকিৎসকদেরও লক্ষ্য রাখতে হবে৷ রোগীদের সমস্যা ভালো করে শুনে তাদের সঠিক পরামর্শ দিতে হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে চিকিৎসকদের ঘাটতি রয়েছে৷ তাছাড়া চিকিৎসকদের পদোন্নতি ও বদলি বিষয়েও ব’না রয়েছে৷ তিনি বলেন, বর্তমান সরকার চিকিৎসকদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল৷ চিকিৎসকদের মধ্যে ক্ষোভ থাকলে নিরাশা আসবে৷ কাজকর্মে তার প্রভাব পড়তে পারে৷ তারজন্য চিকিৎসকদের কাজ করার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সরকার বদ্ধপরিকর৷ চিকিৎসকদের প্রতিযোগিতার মনোভাব নিয়ে নিজেদের পারদর্শী করে তুলতে হবে৷ কার চেয়ে কে ভালো পরিষেবা দিতে পারে সেদিকে লক্ষ্য দিতে হবে৷ নিজেদের অভি’তা কিভাবে অধিক থেকে অধিকতর করা যায় সেদিকটায় ভাবতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে মেডিক্যাল হাব হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য৷ ত্রিপুরায় সেই সম্ভাবনা রয়েছে৷ এক্ষেত্রে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে৷

তিনি বলেন, ত্রিপুরার মানুষের একটা প্রবণতা রয়েছে বহির্রাজ্যে চিকিৎসা করানোর৷ অথচ ত্রিপুরাতেই এদের বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা সম্ভব৷ রোগীদের সঠিক পরামর্শ দিয়ে ত্রিপুরার মধ্যেই সংশ্লিষ্ট রোগটির চিকিৎসা করানো সম্ভব বলে রোগীদের মধ্যে সেই বিশ্বাস গড়ে তুলতে হবে৷ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সরকার ত্রিপুরার মধ্যেই যেন সব ধরনের রোগের চিকিৎসার সুুযোগ তৈরি করা যায় সেই দিশাতে কাজ করছে৷ এই ব্যবস্থা গড়ে উঠলে বাংলাদেশের প্রচুর রোগী যারা ত্রিপুরা হয়ে কলকাতা বা দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যান তারা ত্রিপুরা থেকেই সেই চিকিৎসার সুুযোগ নিতে পারবেন৷


মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গরীবদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুুযোগ করে দিয়েছেন আয়ুমান ভারত প্রকল্পের মাধ্যমে৷ এই প্রকল্পটি ত্রিপুরায় চালু রয়েছে৷ এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নতুন ভারত গড়তে চাইছেন৷ ত্রিপুরা সরকারও প্রধানমন্ত্রীর নতুন ভারত গড়ার ক্ষেত্রে নতুন দিশায় নতুন ভাবনায় কাজ করছে৷


বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী যাঁর জন্মদিনে এই জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় সেই প্রথিতযশা চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের মরণ করেন৷ অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের প্রতিক’তিতে পুপার্ঘ্য অর্পণ করেন৷ এদিনের সভায় এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ও বিধায়ক ডা. অতুল দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য অধিকর্তা ডা. জে কে দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. এস কে চাকমা, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডা. চিন্ময় বিশ্বাস৷ স্বাগত বক্তব্য রাখেন ডা. অনুরাধা মজমদার৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. এস কে চাকমা৷


অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য ১৫ জন চিকিৎসককে পুরস্কার প্রদান করা হয়৷ অনুষ্ঠানে উদ্বোধনী পর্ব শেষে চিকিৎসক ও রোগীর মধ্যে সম্পর্ক বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top