News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের শেষ প্রান্ত সাব্রুম রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে, সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন
Image

রাজ্যের শেষ প্রান্ত সাব্রুম রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে, সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই ৷৷ ত্রিপুরার শেষ প্রান্ত সাব্রুম এখন দেশের রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে৷ কারণ, রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে৷ কারণ, রেলওয়ে সুরক্ষা কমিশনার আর কে শর্মা পর্যবেক্ষণ শেষে কোন মন্তব্য না করলেও, রেল লাইন সহ যাবতীয় কোন কিছু নিয়েই তিনি অসন্তোষ প্রকাশ করেননি৷ ফলে, ধারণা করা অস্বাভাবিক নয়, সাব্রুম পর্যন্ত রেল পরিষেবা শুরু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷


নির্ধারিত সূচী অনুযায়ী আজ বিলোনীয়া থেকে সাব্রুম রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ করেন রেলওয়ে সুরক্ষা কমিশনার আর কে সিং৷ তাঁর সাথে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য প্রশাসনিক আধিকারিক যাদববাবু সহ অন্তত ৩৫ জনের বিভিন্ন আধিকারিকদের টিম উপস্থিত ছিলেন৷ বিলোনীয়া থেকে সাব্রুম পর্যন্ত ৩৯ কিলোমিটার পথ ৬টি ট্রলিতে করে তাঁরা সুরক্ষা পর্যবেক্ষণ করেন৷ তার আগে বিলোনীয়া থেকে ১১টি বগি নিয়ে একটি বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে সাব্রুম পৌছেছে৷

প্রতি ঘন্টায় সবর্োচ্চ ১২০ কিলোমিটার বেগে ওই লাইনে চালানো হয়েছে বলে জনৈক রেল আধিকারিক জানিয়েছেন৷
এদিন রেলের সুরক্ষা পর্যবেক্ষণকে ঘিরে মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে৷ বিলোনীয়া থেকে সাব্রুম পর্যন্ত মাঝে তিনটি স্টেশন রয়েছে৷ জোলাইবাড়ি, থাইলুকত্রইসা(কলাছড়া) এবং মনুবাজার স্টেশন৷ ওই স্টেশনগুলিতে প্রচুর মানুষ এদিন ভিড় করেছেন৷ সাব্রুম স্টেশনে এদিন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ তাছাড়াও, বিলোনীয়া থেকে সাব্রুম পর্যন্ত পথে বহু মানুষ রেলওয়ে আধিকারিকদের হাত নাড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ সাব্রুম স্টেশনে মহিলারা এদিন উলু ধবনি নিয়ে স্বাগত জানিয়েছেন৷


এদিন সুরক্ষা পর্যবেক্ষণের সময় রেলওয়ে সুরক্ষা কমিশনার আর কে সিং রতনপুর ট্যানেলটি খুটিয়ে খুটিয়ে দেখেছেন৷ কারণ, ওই পথে রতনপুর ট্যানেলটি সবচেয়ে দীর্ঘ৷ ট্যানেলের মোট দৈর্ঘ্য ৭০০ মিটার৷ ফলে, ট্যানেলের নির্মাণ কাজ, অক্সিজেনের অবস্থা, বিদ্যুতিকারণ সহ যাবতীয় খুটিনাটি বিষয় খতিয়ে দেখেছেন তিনি৷ তাতে, অনেকটা সময় ব্যয় হয়েছে৷ এছাড়া, মনু নদীর উপর হরিনা রেল ব্রীজটিও খুটিয়ে দেখেছেন তিনি৷ এই ব্রীজে ট্রেন যাতায়াতের ক্ষেত্রে ভার বহন করার ক্ষমতা, কম্পাঙ্ক এবং অতিক্রমের কত সময় প্রয়োজন সবকিছু মেপে নিয়েছেন সেফটি কমিশনার৷ মূলত, যাত্রী নিরাপত্তায় কোন ত্রুটি যাতে না থাকে, সেদিকে বিশেষ নজর দিয়েছেন তিনি৷


এদিন সুরক্ষা পর্যবেক্ষণের টিম সাব্রুম স্টেশনে পৌছাতে সন্ধ্যা ছয়টা বেজে যায়৷ এরপর তাঁরা সেখানো দাঁড়িয়ে থাকা ১১ বগির বিশেষ ট্রেনে করে সন্ধ্যা পৌণে সাতটা নাগাদ আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেন৷ সাব্রুম পৌছানোর ক্ষেত্রে অনেকটা দেরী হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল, বিভিন্ন স্টেশনে যাত্রী শেড, স্টেশন মাস্টারের রুম যাবতীয় কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখেছেন সেফটি কমিশনার৷ এদিন, সুরক্ষা পর্যবেক্ষণ নিয়ে কোন মন্তব্য করেননি রেলওয়ে সেফটি কমিশনার আর কে সিং৷ তবে, তিনি অসন্তোষও প্রকাশ করেননি৷ ফলে, ১৫ আগষ্টের আগেই সাব্রুম পর্যন্ত যাত্রী রেল পরিষেবা শুরু হবে বলে আশা করা যাচ্ছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top