News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরি অবস্থার সময় সাধারণ মানুষও গণতান্ত্রিক অধিকারের অভাব বোধ করেছিল : প্রধানমন্ত্রী
Image

জরুরি অবস্থার সময় সাধারণ মানুষও গণতান্ত্রিক অধিকারের অভাব বোধ করেছিল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.) : লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর রবিবার ফের মন কি বাত নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটিই ছিল মন কি বাতের প্রথম পর্ব। আর প্রথম পর্বেই সাতের দশকের জরুরি অবস্থার কথা তুলে ধরে কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন নরেন্দ্র মোদী।


এদিন মন কি বাতে নরেন্দ্র মোদী বলেন, দেশজুড়ে জরুরি অবস্থা যখন জারি হয়েছিল তখন এর প্রতিরোধ শুধুমাত্র রাজনৈতিক মহল বা রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পাশাপাশি সাধারণ মানুষও অনুভব করেছিল যে তাদের থেকে কোনও কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। কারাগারে বন্দি করে এই প্রতিরোধ দমিয়ে দেওয়া যায়নি। সাধারণ প্রত্যাহিক জীবন থেকে যখন গণতান্ত্রিক অধিকারগুলি অন্য কেউ ছিনিয়ে নেয়, তখন মানুষ গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব বুঝতে পারে। জরুরি অবস্থার সময় মানুষ বুঝতে পেরেছিল, তাদের থেকে কোনও কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র রক্ষার জন্য ১৯৭৭ সালে জনগণ ভোট দিয়েছিল। যা গোটা পৃথিবীতে বিরলতম ঘটনা।


উল্লেখ করা যেতে পারে ২৫ জুন জরুরি অবস্থার বর্ষপূর্তি উপলক্ষ্যে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জরুরি অবস্থা জারি করে ভারতের আত্মাকে কুলষিত করা হয়েছিল। ভারতে গণতন্ত্র শুধুমাত্র পাতা থেকে উঠে আসে না। তা দশকের পর দশক ধরে আমাদের আত্মায় বহমান। ক্ষমতায় থাকার জন্য সেই আত্মাকে কুলষিত করা হয়েছিল। 


উল্লেখ করা যেতে পারে ১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। প্রায় ২১ মাস ধরে গোটা দেশে এই জরুরি অবস্থা জারি ছিল।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top