News Flash

  • Home
  • Uncategorized
  • এবারও বিজেপির সাথে বন্ধুত্বপূর্ণ লড়াই জারি রাখবে আইপিএফটি
Image

এবারও বিজেপির সাথে বন্ধুত্বপূর্ণ লড়াই জারি রাখবে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্যে ক্ষমতাসীন বিজেপি ও আইপিএফটি জোট লোকসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনেও বন্ধুত্বপূর্ণ লড়াই করতে চলেছে৷ বিজেপি আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ শরিক দল আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত সব আসনে তাঁর দল প্রার্থী দেবে৷ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচনে আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতায় থাকছে না৷ এই ঘোষণা কার্য্যত ক্ষমতাসীন দুই দলের কাছে সমঝোতা ও ঐক্যের প্রশ্ণটি নতুন করে সামনে আসতে শুরু করেছে৷


আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জোট বেঁধে লড়াই হওয়ার প্রশ্ণে অস্পষ্টতা জিইয়ে রেখেছে বিজেপি৷ তবে, আবারও এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিয়েছে বিজেপি, তা দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কথায় অনেকটাই স্পষ্ট হয়েছে৷ এদিন তিনি বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আইপিএফটি-র সাথে আলোচনা চলছে৷ ধারণা করা হচ্ছে, তাঁরা নির্বাচনে বিজেপি-কে সহায়তা করবে৷ কারণ, ত্রিস্তর পঞ্চায়েতে সমগ্র আসনেই বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে৷ তবুও তাঁরা নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিত করলে সে-ক্ষেত্রে আইপিএফটি-র সাথে আবারও বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, দাবি করেন রতন লাল নাথ৷


এ-বিষয়ে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শুধু গ্রাম পঞ্চায়েতের সমগ্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল৷ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কোন আসনেই প্রার্থী দেওয়া হবে না৷ তবে, বিজেপি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াই চাইলে আইপিএফটি’র কোন আপত্তি নেই, বলেন তিনি৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনেও বিজেপির সাথে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে৷ দুই শরিক দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ শুধু তাই নয়, ত্রিস্তর পঞ্চায়েতের উপ-নির্বাচনেও দুই শরিক দল বন্ধুত্বপূর্ণ লড়াই করেছে৷ তাতে, জোটে কোন প্রভাব পড়বে না বলে দাবি করেন এন সি দেববর্মা৷


অবশ্য, আইপিএফটি সভাপতির সাথে দলের সহ সাধারণ সম্পাদকের বক্তব্যে ফারাক রয়েছে৷ কারণ, আইপিএফটি সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মার কথায়, গ্রাম পঞ্চায়েতের যে সকল আসনে দলের সমর্থক বেশি সেখানেই প্রার্থী দেওয়া হবে৷ তিনি দাবি করেন, কোন কোন আসনে প্রার্থী দেওয়া হবে তা স্থির করা হয়েছে৷ কয়েকদিনের মধ্যে আলোচনার মাধ্যমে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে৷


ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলির মধ্যে জোটবদ্ধতা নতুন নয়৷ কিন্তু, ক্ষমতাসীন জোট শরিকরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ঘটনা বিরল নজীর বলেই ধরে নেওয়া যেতে পারে৷ গত লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ লড়াই করতে গিয়ে আইপিএফটির আসল শক্তি কতটা তা সামনে এসেছে৷ ফলে, ত্রিস্তর পঞ্চায়েতে আইপিএফটির শক্তি আবারও পরীক্ষিত হবে৷ অবশ্য, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে থাকার সিদ্ধান্ত আইপিএফটির সম্মানরক্ষা করবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top