News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে রামচন্দ্রঘাটে অবরোধ
Image

পানীয় জলের দাবীতে রামচন্দ্রঘাটে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ জুন৷৷ পানীয় জলের তীব্র সঙ্কটে জেরবার ২৪ রামচন্দ্রঘাট এলাকার বেলফাং এলাকার বাসিন্দারা৷ গত প্রায় ৫ দিন যাবৎ জলকষ্ট তীব্র তর আকার ধারন করেছে৷ এই অবস্থায় বাধ্য হয়ে বুধবার সকালে খোয়াই-আগরতলা সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা৷ জলের পাত্র রাস্তায় রেখে সড়ক অবরোধে বসে বাসিন্দারা৷

জলের সমস্যা নিরসনের দাবি জানাতে থাকে পথ অবরোধ কারীরা৷ দুই ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে সকালে এই সড়কে যান চলাচল ব্যহত হয়৷ বেলফাং এলাকায় চলা পথ অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি অবরোধ স্থলে যান ২৪ রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দেববর্মা৷ অবরোধ কারীদের সঙ্গে কথা বলেন তিনি৷ জলের সমস্যার কথা অনুধাবন করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ তবে অবরোধ কারীদের কাছে অনুরোধ জানান পথ অবরোধ তুলে নেওয়ার জন্য৷ বিধায়কের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক৷ এদিকে বিধায়ক প্রশান্ত দেববর্মা জানান এই এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে শীঘ্রই জল পৌঁছে দেওয়া হবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top