News Flash

  • Home
  • Uncategorized
  • ভোকেশনাল স্কিল ইউনিভার্সিটি গড়তে চলেছে রাজ্য সরকার
Image

ভোকেশনাল স্কিল ইউনিভার্সিটি গড়তে চলেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ দক্ষিণপূর্ব এশিয়ার বাজারকে কেন্দ্র করে রাজ্যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ তাই,রাজ্যে ভোকেশনাল স্কিল ইউনিভার্সিটি গড়তে চাইছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ সেই লক্ষ্যে নয়াদিল্লিস্থিত কনস্ট্রাকশান ইনড্রাস্টি ডেভেলাপমেন্ট কাউন্সিলকে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে৷ মূলত পূর্বত্তোরকে হীরা হিসেবে গড়ে তোলার প্রধানমন্ত্রীর স্বপ্ণ সফল করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷


মূলত, রাজ্যের ৬টি টেকনিক্যাল কলেজকে ঘিরে এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ তাতে বাজারের চাহিদা অনুযায়ি কোর্স যুক্ত করে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছে বিজেপি জোট সরকার৷ এক্ষেত্রে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলিতে কি ধরনের বাজার রয়েছে তা পরীক্ষা করে দেখবে কনস্ট্রাকশান ইনড্রাস্টি ডেভেলাপমেন্ট কাউন্সিল৷ দক্ষিণপূর্ব এশিয়ায় ভারতের প্রতিবেশী রাষ্ট্র গুলি থেকে ছাত্র ছাত্রীরা রাজ্যে শিক্ষার সুযোগ নেওয়া এবং ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকুরির সুযোগ সহজে পাওয়া, কাউন্সিল এই বিষয়গুলিকেই সর্বাধিক বিবেচনায় রেখে রিপোর্ট তৈরি করবে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই ধরনের বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ রাজ্য সরকার দ্বারা কিংবা পিপিপি মডেলে পরিচালিত হবে৷


রাজ্য সরকার কনস্ট্রাকশান ইনড্রাস্টি ডেভেলাপমেন্ট কাউন্সিলকে বাজার পরীক্ষা নীরিক্ষা করার জন্য বলেছে৷ আগামী ৫ বছরে যুব সম্প্রদায়ের জন্য জরুরি বিষয়গুলি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দিতে তাদের বলা হয়েছে৷ শুধু তাই নয়, প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে প্রস্তাব আকারে তুলে ধরার জন্যও কাউন্সিলকে বলেছে রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ সাহায্য মিলবে৷


শিক্ষামন্ত্রী জানান, কাউন্সিলের রিপোর্টের ভিত্তিতে ওই ছয়টি কলেজ আরও উন্নত কিংবা কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রিত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে৷ তবে, সমস্ত পদক্ষেপ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে সুরক্ষিত এবং তাদেরকে বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যেই নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top