News Flash

  • Home
  • Uncategorized
  • পঃবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, রাজ্যপালের মন্তব্যে পাল্টা মমতা, সব পদেরই সাংবিধানিক সীমা থাকে
Image

পঃবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, রাজ্যপালের মন্তব্যে পাল্টা মমতা, সব পদেরই সাংবিধানিক সীমা থাকে

কলকাতা, ১১ জুন ৷৷ বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতার রোষের মুখে পড়তে হল স্বয়ং পঃবঙ্গের রাজ্যপালকেও৷ পঃবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি মন্তব্যে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, সব পদেরই সাংবিধানিক সীমা থাকে৷ তাই, রাজ্যপালের রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করি না৷ পাশাপাশি, বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার জন্য দায়ি করেছেন পঃবঙ্গের মুখ্যমন্ত্রী৷

প্রসঙ্গত, সন্দেশখালিতে যে নির্বাচনোত্তর অশান্তি হয়েছে তাতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি৷ সেখানে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়৷ বিষয়টি মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রতিস্থাপন করে তিনি বলেন, ‘‘ভোট পরবর্তী হিংসায় ১০ জনের মৃত্যু হয়েছে৷ আর রাজ্যপাল তাঁর ভাষণে সেটাকে বাড়িয়ে ১২ বললেন৷ তার মানে বাকি গুলোও ভরাট করবে ওরা’’৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘রাজ্যপালের ভাষণ রাজনৈতিক৷ রাজ্যপালকে সম্মান করি৷ ওনার ভাষণকে সম্মান করি না’’৷

মমতা বলেন, ‘‘কিন্তু প্রত্যেক পদেরই একটা সাংবিধানিক সীমাবদ্ধতা আছে৷ বাংলাকে অবমাননা করা হয়েছে৷ বাংলাকে বাঁচাতে চাইলে, বাংলার সংসৃকতিকে বাঁচাতে চাইলে একজোট হন৷ বাংলা গুজরাট নয়৷ বাংলাকে গুজরাট বানানোর ষড়যন্ত্র চলছে’’৷

একইসাথে এদিন মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মমতা৷ তিনি বলেন ‘‘যেকোনও মৃত্যুই দুঃখের৷ আমি তৃণমূলের পাশাপাশি মৃত বিজেপি কর্মীদের পরিবারকেও সাহায্য করব৷ আমি নিজের জন্য করি না, আমি মানুষের জন্য করি৷’’

এদিকে, ‘‘বর্তমানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই দায়ী বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার জন্য৷ ওরা আমাদের সংসৃকতি ভেঙে দিতে চায়’’৷ ২৭ দিনের মাথায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি প্রতিস্থাপন করে এমনটাই অভিযোগ করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার হেয়ার সুকলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন তিনি৷এরপর পদযাত্রা করে মূর্তি নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর কলেজে৷ মিছিলের পুরোভাগেই ছিলেন মুখ্যমন্ত্রী৷

এদিন মূর্তির প্রতিস্থাপন করে তিনি বলেন, ‘‘আজ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর জন্যই ভেঙেছে বিদ্যাসাগর মূর্তি৷মূর্তি ভেঙেছে তাও কোনও আফসোস নেই ওদের৷ আগে মানবিক হও, আগে শিক্ষা সংসৃকতি জানো৷ তারপর রাজনীতি করবে৷’’ তিনি আরও বলেন, ‘‘বাংলা গুজরাট নয়৷ আমরা গুজরাটবাসীদের ভালবাসিঊ দাঙ্গাবাজদের ভালবাসিনা’’৷

তিনি এদিন হুঁশিয়ারী দিয়ে বলেন, ‘‘আমি বাংলাকে গুজরাট করতে দেবনা৷ তাতে আমায় জেলে যেতে হয় যাবো৷ বাংলার মাটিতে থেকে বাংলাকে অপমান করা যাবে না, আমি প্রাণ দিয়ে লড়বো৷’’

মমতার বক্তব্য, ‘‘গান্ধীজি গুজরাটে যে সন্মান পাননি, বাংলায় পেয়েছেন৷ বিদ্যাসাগর ভেঙে দিয়ে বর্ণপরিচয়কে মন থেকে ভোলানো যাবে না৷ আমাদের সংসৃকতির মননে আঘাত করে বাংলাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে৷’’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top