News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানেই যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বিমানেই যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

তিরুঅনন্তপুরম, ৫ জুন (হি.স.) : তিরুঅনন্তপুরম থেকে শারজা যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যেই মৃত্যু হল এক যাত্রীর। জরুরি অবতরণ করাতে হল শারজাগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৯৬৭-এর।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে উড়ানের কিছু ক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হন বিমানের এক যাত্রী। তাঁকে বাঁচানোর জন্য যথা সম্ভব চেষ্টা করেন এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৯৬৭-এর কর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে বিমানচালক জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি তিরুঅনন্তপুরমের বিমানবন্দরেই ফিরে আসে বিমানটি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি ওই যাত্রীকে।

এর কিছু দিন আগেই এমনই একটি ঘটনা ঘটেছিল এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানে। ঘটনাটি ঘটে ১৯ মে। দিল্লি থেকে মাসকাট যাওয়ার পথে উড়ানের কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হন ওই বিমানের বছর তেত্রিশের এক যাত্রী। যাত্রীকে বাঁচাতে বিমানটি জামনগর এয়ার ফোর্স বেসে জরুরি ভিত্তিতে অবতরণ করে। এর জন্য বায়ুসেনার বিশেষ অনুমতি নিতে হয়েছিল। কারণ, এমনিতে বাণিজ্যিক কোনও বিমানকে বায়ুসেনার বেসে অবতরণের অনুমতি দেওয়া হয় না। অসুস্থ যাত্রীকে জামনগরের গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই যাত্রীকে বাঁচাতেই এই বিশেষ অনুমতি দেওয়া হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top