News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু যুবকের, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

দিল্লিতে পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু যুবকের, তদন্ত শুরু করেছে পুলিশ

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): দিল্লি ক্যান্টনমেন্ট থানায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলাকালীন রহস্যজনকভাবে মৃত্যু হল একজন যুবকের। মৃত যুবকের নাম হল, সুমীত। পুলিশি জিজ্ঞাসাবাদ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সুমীত, তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে মৃত্যু হল ওই যুবকের, তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। 

এ ব্যাপারে বুধবার সকালে দিল্লি পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, সুমীত নামে একজন যুবককে হেফাজতে নিয়ে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top