News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে বদলি ৩৩ আইএএস এবং ৩৭ আইপিএস আধিকারিক
Image

মধ্যপ্রদেশে বদলি ৩৩ আইএএস এবং ৩৭ আইপিএস আধিকারিক

ভোপাল, ২ জুন (হি.স.) : লোকসভা নির্বাচন শেষ হতেই বড় ধরণের প্রশাসনিক  রদবদল মধ্যপ্রদেশে। ৩৩ আইএএস এবং ৩৭ আইপিএস আধিকারি বদলি। শনিবার মধ্যরাতে প্রশাসনের তরফে নির্দেশিকা পেশ করে এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। 

নির্দেশিকা অনুযায়ী ভোপালের জেলাশাসক সুদাম পি খাদেকে সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। পাশাপাশি ধার, খাণ্ডওয়া, দিনদোরী, আগর মালওয়া, অলিজরাজপুর, শাজাপুর, বুরহানপুর, নিওয়ারি, সাতনা, সেহোরে, দামোহ, রাইসেন, কাটনি, নিমুহ জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে। এছাড়াও রাজ্যের ১৫ জেলা পুলিশ সুপার সহ ৩৭ আইপিএস আধিকারিকদের বদলি করা হয়। নির্দেশিকা অনুযায়ী শাহদল, শিবপুরী, কাতনা, অনুপ্পুর, সেওনি, সিদ্ধি, ধার, জব্বলপুর, খাণ্ডওয়া, মন্দসৌর, শাজাপুর, বারোনি, সিংরাউলি, আগর মালওয়া এবং ভোপাল (উত্তর)-এর পুলিশ সুপারদের বদলি করা হয়েছে। 
ভোপাল জোনের আইজি জয়দীপ প্রসাদকে রেলের আইজি পদে বদলি করা হয়েছে। তার জায়গায় ভোপাল জোনের আইজির দায়িত্ব দেওয়া হয়েছে যোগেশ দেশমুখকে। চম্বল জোনের আইজি ছিলেন যোগেশ দেশমুখ। 
উল্লেখ্য, এর আগেও রাজ্যের একাধিক আমলাকে বদলি করেছিল কমল নাথ সরকার। তা নিয়ে নির্বাচনী প্রচারে এসে নিন্দায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top