News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিশুর গলার সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে রিকশাচালককে গণধোলাই দিল স্থানীয়রা
Image

শিশুর গলার সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে রিকশাচালককে গণধোলাই দিল স্থানীয়রা

আগরতলা, ১৫ ডিসেম্বর: রাজধানীর কৃষ্ণনগর এলাকায় এক শিশুর গলার সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে এক রিকশাচালককে আটক করে গণধোলাই দিল জনতা। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে।

প্রত্যক্ষদর্শী ও শিশুর মায়ের অভিযোগ অনুযায়ী, তিনি পোস্ট অফিস চৌমুহনি থেকে রিকশায় করে শিশুকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরে আসেন। গন্তব্যে পৌঁছে রিকশাচালক শিশুটিকে কোলে নেওয়ার প্রস্তাব দেয় এবং ওই সময় শিশুর মাকে ভাড়া বের করতে বলেন। সেই সুযোগেই অভিযুক্ত রিকশাচালক শিশুর গলার সোনার চেইন খুলে নেয় বলে অভিযোগ।

ঘটনার পরপরই শিশুটি তার মাকে জানায় যে রিকশাচালক তার গলার চেইন খুলে নিয়েছে। যদিও প্রথমে রিকশাচালক অভিযোগ অস্বীকার করে। বিষয়টি জানাজানি হতেই আশপাশের লোকজন ছুটে এসে রিকশাচালককে আটক করে। সে প্রথমে অস্বীকার করে ক্রিন ছিনতাইয়ের কথা। পরে স্থানীয়রা তাকে গনধোলাই দিলে পরে সে শিশুর গলা থেকে চেইন চুরির কথা স্বীকার করে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top