News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রান্সফরমার বিকল, দেড় মাস ধরে বিদ্যুৎহীন তাকমা ছড়া, চরম ভোগান্তিতে প্রায় ২০০ পরিবার
Image

ট্রান্সফরমার বিকল, দেড় মাস ধরে বিদ্যুৎহীন তাকমা ছড়া, চরম ভোগান্তিতে প্রায় ২০০ পরিবার

আগরতলা, ১৫ ডিসেম্বর : বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার তাকমা ছড়া ভিলেজ ও তাকমা বাজার এলাকায় প্রায় দেড় মাস ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে প্রায় ২০০টি পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। বৈদ্যুতিক মোটর চালিত পানির ব্যবস্থা বন্ধ থাকায় সাধারণ মানুষকে দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎহীনতার কারণে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয় ও রাইস মিল বন্ধ হয়ে পড়ায় শিক্ষা ও জীবিকার ক্ষেত্রেও মারাত্মক প্রভাব পড়েছে।

স্থানীয়দের দাবি, একাধিকবার শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে এবং সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে।

এলাকাবাসীরা অবিলম্বে বিকল ট্রান্সফরমার মেরামত বা নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জোরালো দাবি জানিয়েছেন। দ্রুত সমস্যা সমাধান না হলে আন্দোলনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top