News Flash

  • Home
  • Uncategorized
  • হাঙ্গেরিতে নৌকাডুবি : মৃত্যু ৭ জন পর্যটকের, নিখোঁজ কমপক্ষে ১৯ জন
Image

হাঙ্গেরিতে নৌকাডুবি : মৃত্যু ৭ জন পর্যটকের, নিখোঁজ কমপক্ষে ১৯ জন

বুদাপেস্ট, ৩০ মে (হি.স.): হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট-এর উপকণ্ঠে দানিউব নদীতে ডুবে গেল দক্ষিণ কোরিয়ার পর্যটকবোঝাই নৌকা| নৌকাডুবির মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের| উদ্ধার করা সম্ভব হয়েছে প্রায় ১২ জনকে, তবে এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৯ জন| দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে ৱুদাপেস্ট-এর উপকণ্ঠে দানিউব নদীতে ৩৩ জন পর্যটকবোঝাই একটি নৌকা ওপর একটি ভেসেলে ধাক্কা মারে| ভেসেলের সঙ্গে ধাক্কা লাগার জেরে নৌকাটি উল্টে যায়|

নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়| এছাড়াও উদ্ধারকাজে ব্যবহার করা হয় স্পটলাইট ও রাডার স্ক্যানিং প্রযুক্তি| প্রায় ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, মৃতু্য হয়েছে ৭ জনের| এছাড়াও অন্ততপক্ষে ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন| নদীর তীব্র স্রোত ও রাত হয়ে যাওয়ার কারণেই উদ্ধারকাজ ব্যহত হয়| ন্যাশনাল অ্যাম্বুল্যান্স সার্ভিসের মুখপাত্র পল গ্যোর্ফি জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে| দু’জন হাঙ্গেরিয়ান ক্রু মেম্বার-সহ ১৯ জন নিখোঁজ| প্রশাসন সূত্রের খবর, পর্যটকদের কেউই লাইফ জ্যাকেট পরেছিলেন না|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top