News Flash

  • Home
  • Uncategorized
  • নাইডু শাসনের অবসান, অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জগনমোহন রেড্ডি
Image

নাইডু শাসনের অবসান, অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জগনমোহন রেড্ডি

বিজয়ওয়াড়া, ৩০ মে (হি.স.): অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে এন চন্দ্রবাবু নাইডুকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি| সমস্ত হিসেব-নিকেষ ‘ভুল’ প্রমাণিত করেছেন জগনমোহন রেড্ডি| অবশেষে ৩০ মে অন্ধ্রপ্রদেশের কুর্সিতে বসলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি| অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫টি আসনের মধ্যে ১৫১টি আসনে জয়লাভ করেছে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি| নাইডুর তেলুগু দেশম পার্টির ঝুলিতে মাত্র ২৩টি আসন| দেশরক্ষায় ব্যস্ত নাইডুর হাত ছাড়া হয়ে গিয়েছে নিজের রাজ্যের শাসনভারই| অবশেষে ৩০ মে (বৃহস্পতিবার) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি| এই নিয়ে দ্বিতীয় বার অন্ধ্রপ্রদেশের কুর্সিতে বসলেন জগনমোহন রেড্ডি|

বিজওয়াড়ার ইন্দিরা গান্ধী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ৪৬ বছর বয়সি জগনমোহন রেড্ডিকে শপথবাক্য পাঠ করিয়েছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ইএসএল নরসিমহা| জনগণকে ধন্যবাদ জানাতে জানাতে এদিন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেন জগনমোহন রেড্ডি| রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমকে প্রেসিডেন্ট এম কে স্ট্যালিন এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ| বিজয়ওয়াড়ায় জগনমোহন রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে| কিন্তু, জগনমোহন রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না চন্দ্রবাবু নাইডু| জগনমোহন রেড্ডির শপথগ্রহণের প্রাক্কালে অমরাবতীতে ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধানের সঙ্গে সাক্ষাত্ করে টিডিপি-র প্রতিনিধি দল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top