News Flash

Image

নেশার বলি এক যুবক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ মে ৷৷ ড্রাগস সেবনে আবারো খোয়াইতে এক যুবকের মৃত্যু৷ খোয়াইতে গজিয়ে উঠা ব্রাউন সুগারের রমরমা ব্যবসাকেই এর জন্য দায়ী করা হচ্ছে৷ প্রতিদিন খোয়াইয়ের পুলিশ বিভিন্ন সময় ব্রাউন সুগারেরগোপন ডেরায় হানা দিচ্ছে৷ মৃত্যু হয় ড্রাগসের অতিরিক্ত সেবনের ফলে৷ উপজাতি যুব সমাজ এই নেশার কবলে ধবংস হয়ে যাচ্ছে৷ এর মধ্যে সোমবার খোয়াই চাম্পাহাওড় থানা এলাকার বড়ইবাড়ি গ্রামে মৃত্যু হল বিশাল দেববর্মা নামে ২৫ বছরের এক যুবকের৷

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল ৯টায় ঘুম থেকে উঠে বিশাল অসুস্থ্যতা বোধ করে৷ কথা বলতে বলতেই বিশাল মাটিতে লুটিয়ে পড়ে৷ শরীরের সমস্ত শক্তি সে হাড়িয়ে ফেলেছিল৷ সঙ্গে সঙ্গেই বিশালরে পরিবারের লোকজন তাকে তুলাশিখর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ এদিকে স্থানীয়দের থেকে জানা যায়, বিশাল দেববর্মা সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস গ্রহণ করত৷ সে পল্ট্রি মোরগের ব্যবসায়ী ছিল৷ পিতা অজিত দেববর্মা ছেলের মৃত্যুতে স্তম্ভিত৷ বিশালের মৃত্যুতে গোটা বড়ইবাড়ি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top