News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা
Image

মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা

কলকাতা, ২৮ মে (হি.স.) : লোকসভার নির্বাচনের প্রচার পর্বে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক যুদ্ধে কোথাও কোথাও রাজনৈতিক শালীনতা সীমা ছাড়িয়ে গেছে বলে অভিযোগ উঠেছিল । সেই ‘এক্সপিয়ারী প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীর দ্বিতীয় বার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নবান্ন থেকে বের হবার সময় সে কথা নিজেই জানান মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর কথায়, ‘সাংবিধানিক সৌজন্যতা রাখছি । মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করছি’।

তিনি জানান, ‘ওঁরা আজই চিঠি পাঠিয়েছে । আমি অন্য কয়েক জন মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি । এটা যেহেতু একটি সাংবিধানিক অনুষ্ঠান তাই আমারা ঠিক করেছি যে যাওয়া উচিত’। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘শেষ মুহূর্তে জানতে পেরেছি । মাঝে শুধু কালকের দিনটাই রয়েছে । পরশু সন্ধ্যায় শপথ গ্রহণ । ফলে যেতে হলে কালই যেতে হবে । আমরা চেষ্টা করছি শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার’ ।
কেন্দ্রে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সংসদীয় গণতন্ত্রের বড় অনুষ্ঠান বইকি । সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাঁর সরকারের শপথ অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতিই সবাইকে নিমন্ত্রণ করেন । এর আগেও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনের তরফেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে । যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটা বরাবরেরই রীতি । এবারও মুখ্যমন্ত্রীদের কাছে রামনাথ কোবিন্দের তরফেই নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে ।
তবে রাষ্ট্রপতি নিমন্ত্রণ পত্র পাঠান বলেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীই যে শপথ অনুষ্ঠানে যান, তা সব সময়ে হয় না । কেন্দ্রে শাসক দলের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হলেও বহু সময়ে দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা অনুপস্থিত থাকেন । এবারও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত যাবেন কিনা তা নিয়ে দোলাচল ছিল । তবে মুখ্যমন্ত্রী নিজেই এ দিন সেই ধোঁয়াশা স্পষ্ট করে দিয়েছেন ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা যে অবস্থান নিয়েছেন তা খুবই ইতিবাচক । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন সমন্বয়মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলেন । তেমনই মমতাও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মজবুত করার পক্ষে । রাজনৈতিক বিরোধিতা যাতে সেই সমন্বয়ের পথে বাধা না হয় তার কথা দু’জনেই বলেন । মমতার এই অবস্থানকে এদিন স্বাগত জানিয়েছে বিজেপিও ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top