News Flash

  • Home
  • Uncategorized
  • ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় ক্যারোলিন-র
Image

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় ক্যারোলিন-র

প্যারিস, ২৮ মে (হি.স.) : রোলাঁ গারোর দ্বিতীয় দিনেও মহিলা সিঙ্গলসে বিশ্বের ৬৮ নম্বরের কাছে হেরে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ক্যারোলিন ওজনিয়াকি৷ অন্য দিকে চোটের জন্য প্রথম রাউন্ডে কোর্টে নামার আগেই সরে দাঁড়ালেন পেত্রা কিতোভা৷

প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওজনিয়াকি সোমবার প্রথম সেটে বিগল করার পরেও টানা দু’টি সেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন৷ ত্রয়োদশ বাছাই দানিশ খেলোয়াড়কে তিন সেটের লড়াইয়ে (০-৬, ৬-৩,৬-৩) হারান রুশ খেলোয়াড় ভেরোনিকা কুদারমিটোভা৷ প্রথম সাতটি গেম জেতার পরও রুশ প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন ওজনিয়াকি৷ রোলাঁ গারোয় দু’বারের কোয়ার্টার ফাইনালিস্ট ওজনিয়াকি৷ চলতি মাসের শুরুতে কাফ মাসলে চোটের জন্য ইটালিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সের বিরুদ্ধে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি৷

রবিবার প্রথম দিনেও মহিলা সিঙ্গলসে অঘটন ঘটেছিল৷ বিশ্বের ৮১ নম্বরের কাছে হেরে রোলাঁ গারোর প্রথম রাউন্ডেই বিদায় নেন উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাজেলিকি কারবার৷ অ্যান্থাসিয়া পোটাপোভার কাছে স্ট্রেট সেটে (৪-৬,২-৬) হারেন কারবার৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top