News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস শীর্ষ নেতাদের নিজের বিকল্প খোঁজার দায়িত্ব দিতে চাইছেন রাহুল গান্ধী
Image

কংগ্রেস শীর্ষ নেতাদের নিজের বিকল্প খোঁজার দায়িত্ব দিতে চাইছেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : কংগ্রেস শীর্ষ নেতাদের নিজের বিকল্প খোঁজার দায়িত্ব দিতে চাইছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তিনি নাকি বলেছেন আমার বিকল্প খুঁজুন৷ সোমবার সকালে
কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ও কেসি ভেনুগোপালের সাথে সোমবার বৈঠক করেন রাহুল৷ সেখানে দলের নতুন সভাপতি খোঁজার পরামর্শ দেন তিনি৷ কারণ এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে সভাপতির পদ থেকে সরছেন তিনি৷ তাঁর এই সিদ্ধান্তের বদল হবে না বলেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে৷

এক সাক্ষাতকারে তিনি লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলের পর দলের বিপর্যয়ের দায়িত্ব নিজের ঘাড়েই নিচ্ছেন৷ ফলে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷ তবে কংগ্রেসের অন্যান্য নেতারা তাঁর এই সিদ্ধান্তে সহমত নন বলেই খবর৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এতটাই ভেঙে পড়েছেন, যে সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদদের সঙ্গেও তিনি দেখা করতে চাইছেন না৷ তাঁর যাবতীয় বৈঠকও বাতিল বলেই ঘোষণা করেছেন রাহুল৷ তাঁর প্রপিতামহ জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান রাহুল৷ সোমবার সকালে সূত্র মারফত জানা যায়, পদত্যাগ এখনই করছেন না রাহুল, কিন্তু পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন অনেকবার৷ তিনি চাইছেন কংগ্রেসের সর্বোচ্চ আসনে নতুন কোনও ব্যক্তি আসুক৷

সূত্রের খবর, রাহুলের এই ইচ্ছাতে সহমত তাঁর মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধীও৷ প্রাথমিকভাবে তাঁরা রাহুলের ইচ্ছাকে গুরুত্ব না দিলেও, পরে বিষয়টি বোঝেন ও রাহুলের সঙ্গে একমত হন৷
যদিও শনিবারই পদত্যাগ পত্র দলের নেতাদের হাতে তুলে দিয়েছেন রাহুল গান্ধী, তবে তৎক্ষণাৎ দলের নেতারা সর্বসম্মতিক্রমে তা প্রত্যাখ্যান করেন বলে খবর৷ এদিকে, রাহুল গান্ধী জানিয়েছেন পদ থেকে সরে দাঁড়ালেও কংগ্রেসের জন্য আজীবন কাজ করে যাবেন তিনি৷

তবে শনিবারের বৈঠকে লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়েও দলের প্রবীণ নেতাদের দোষ দেন রাহুল গান্ধী৷ দলের থেকেও রাজনীতিতে ছেলেদের কেরিয়ার দাঁড় করানোর চিন্তাতেই ভোটে কংগ্রেসের এই শোচনীয় ফল বলে মন্তব্য করেন তিনি৷ শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকে কংগ্রেস৷ সূত্রের খবর, সেখানে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের মতো প্রবীণ নেতাদের নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন রাহুল৷
উল্লেখ্য লোকসভা নির্বাচনে ৩০০টিরও বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। দেশজুড়ে শোচনীয় অবস্থা কংগ্রেসের। এরপরেই জানা যায়, কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চান রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীর উপস্থিতিতেই দলের কাছে রাহুল এই ইচ্ছাপ্রকাশ করেছে বলে জানা গিয়েছে। গোটা দেশজুড়ে দলের এহেন পরাজয়ের সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়ে দলের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চান রাহুল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top