News Flash

  • Home
  • Uncategorized
  • সুরেন্দ্র সিং হত্যাকাণ্ডে আটক সাত, অভিযোগের তির কংগ্রেসের দিকে
Image

সুরেন্দ্র সিং হত্যাকাণ্ডে আটক সাত, অভিযোগের তির কংগ্রেসের দিকে

আমেঠি, ২৬ মে (হি.স) : সুরেন্দ্র সিং হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের ডিজিপি। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এই হত্যাকাণ্ডে জন্য কংগ্রেসকে দায়ী করেছেন সুরেন্দ্র সিং-এর ছেলে।


রবিবার উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ও পি সিং বলেন, গুরুত্ব সহকারে তদন্ত প্রক্রিয়া চলছে। গুরুত্বপূর্ণ প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। আগামী ১২ ঘন্টায় এই হত্যাকাণ্ডের রহস্য সমাধান করা যাবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তিন কোম্পানী প্রভেনশিয়াল আমর্ড কনস্টেবল মোতায়েন করা হয়েছে।


সুরেন্দ্র সিং-এর ছেলে দাবি করেছেন, ‘স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আমার বাবা। স্মৃতি ইরানির হয়ে নিবিড় ভাবে প্রচারের কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। কয়েক জন কংগ্রেস সমর্থকের হয়তো এটা ভাল লাগেনি। এদের মধ্যে কয়েক জনকে আমরা সন্দেহ করছি।’


বছর ৫০-এর সুরেন্দ্র সিং নামে বারাওলিয়ার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে মাথায় গুলি করে খুন করা হয়। নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে রবিবার ভোররাত ৩টে নাগাদ খুন হন সুরেন্দ্র সিং। দুষ্কৃতীরা বাইকে করে এসে এই হামলা চালায় বলে অভিযোগ। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় লখনউতে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। সুরেন্দ্র সিংক-এর মাথায় গুলি করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top