News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস, ক্ষতিপূরণের দাবীতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস, ক্ষতিপূরণের দাবীতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাসের খবর মিলছে৷ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোটা গণনার পর থেকে শুরু হয়েছে এই সন্ত্রাসে শুক্রবার রাতে খবর লেখা পর্যন্ত চলতে থাকে এই হিংসার৷ বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে হামলা, গাড়ি, মোটরসাইকেল পুড়িয়ে ফেলার পাশাপাশি আক্রান্ত হচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷ রাজনৈতিক হামলার পাশাপাশি সাংবাদিকদের বাড়ি ঘরেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ৷

পশ্চিম থানার আধীন লঙ্কামুড়া এলাকার বাসিন্দা সাংবাদিক কল্যাণ দেবনাথের বাড়িতে দুসৃকতিরা হামলা চালিয়েছে৷ বাড়ির সামনের রেশনসোপ তছনছ করে ফেলা হয়েছে৷ চড়িলামের সাংবাদিক জ্যোতির্ময় সাহাকে হুমকি দেওয়া হয়েছে৷ তাছাড়া শহরতলীর খয়েরপুর, বণিক্য চৌমুহনী, রামনগর সহ অন্যান্য মহকুমাতে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ উঠেছে৷ এদিকে, আজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপিকে কড়া টক্কর দিতে পেরেছি৷ তাই, কংগ্রেস কর্মীদের নিশানা করা হচ্ছে৷ এখন পর্যন্ত শতাধিক কংগ্রেস কর্মী সন্ত্রাসের শিকার হয়েছেন৷ প্রদ্যুৎ বলেন, বেশ কয়েকজন কংগ্রেস কর্মী জি বি হাসপাতালে ভর্তি রয়েছেন৷


প্রদ্যুতের কথায়, সন্ত্রাসের শিকার কর্মীদের থানায় মামলা করার জন্য বলা হয়েছে৷ কারণ, সমস্ত মামলা একত্রিত করে ক্ষতিপূরণের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে৷ তিনি বলেন, ১৯৯৩ সালে এমনই নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনায় ত্রিপুরা হাইকোর্টে মামলা করা হয়েছিল৷ তখন হাইকোর্ট রাজ্য সরকারকে ক্ষতিপূরণ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল৷ তাই, এখন নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার সকলকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top