News Flash

  • Home
  • Uncategorized
  • ঐতিহাসিক প্রত্যাবর্তন : আডবাণী ও যোশীর সঙ্গে দেখা করলেন মোদী-অমিত শাহ
Image

ঐতিহাসিক প্রত্যাবর্তন : আডবাণী ও যোশীর সঙ্গে দেখা করলেন মোদী-অমিত শাহ

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): ফের একবার মোদী সরকার| তাও আবার বিরোধীদের ধরাশায়ী করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ| ঐতিহাসিক জয়লাভের পরবর্তী দিনই  লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| শুক্রবার সকালেই লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীর দিল্লির বাসভবনে গিয়ে উভয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন মোদী ও অমিত শাহ|

লৌহরপুরুষ লালকৃষ্ণ আডবাণীর ঢালাও প্রশংসা করে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘কয়েক দশক ধরে দলকে গড়ে তোলার জন্য অতিবাহিত করেছেন তাঁর (আডবাণী) মতো মহানরা,  বিজেপির এই সফলতা তাঁদের জন্যই|’ এরপর মুরলী মনোহর যোশীর সঙ্গে সাক্ষাত্ করার পর টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ড. মুরলী মনোহর যোশী একজন পণ্ডিত এবং মহামহিম ৱুদ্ধিমান| ভারতীয় শিক্ষার উন্নতির ক্ষেত্রে তাঁর অবদান অসাধারণ| বিজেপিকে শক্তিশালী করা ছাড়াও, বহু কার‌্যকর্তার মেন্টর হিসেবে সর্বদা কাজ করেছেন তিনি|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top