News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে নেশা সামগ্রীসহ গ্রেপ্তার দুই পাচারকারী
Image

কাঞ্চনপুরে নেশা সামগ্রীসহ গ্রেপ্তার দুই পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ উত্তর জেলার অন্তর্গত কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনপুর বাজারে অভিযান চালিয়ে নেশাদ্রব্য-সহ দুই যুবককে আটক করেছে পুলিশ৷ কাঞ্চনপুর বাজারের দক্ষিণে শহরতলি এলাকায় বুধবার অভিযান চালিয়ে পুলিশ ১,৫১২টি নেশার ইয়াবা ট্যাবলেট এবং ২০টি হেরোইনের কৌটা, দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে৷ ধৃতদের নাম বিমলাংশু পাল এবং সূর্য দেব বলে অভিযানকারী দলের অন্যতম সদস্য এসআই রামকৃষ্ণ দাস জানান৷

তিনি জানান, অভিযান চলাকালীন ঘটনাস্থলে আরও কয়েকজন নেশা কারবারি ছিল৷ কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ আজকের অভিযানে নেতৃত্ব দিয়েছেন এসডিপিও মিকা ডার্লং, এসআই রামকৃষ্ণ দাস৷ পুলিশ অফিসার রামকৃষ্ণ দাস জানান, আটক বিমলাংশু পাল এবং সূর্য দেবের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস) ধারায় কাঞ্চনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পার্শবর্তী দেশ মায়ানমার থেকে মিজোরাম হয়ে উত্তর জেলা-সহ রাজ্যের অন্যান্য জেলায় দেদার প্রবেশ করছে মারণ নেশার ট্যাবলেট ইয়াবা, হেরোইন ও অন্যান্য নেশাদ্রব্য৷ এর সঙ্গে জড়িত রাজ্যের একাংশ যুবক, অসাধু নেশা কারবারি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top