News Flash

  • Home
  • Uncategorized
  • ঘোষিত ১৫ জনের ভারতীয় স্কোয়াডে কোনও পরিবর্তন হচ্ছে না, জানালেন নির্বাচকরা
Image

ঘোষিত ১৫ জনের ভারতীয় স্কোয়াডে কোনও পরিবর্তন হচ্ছে না, জানালেন নির্বাচকরা

মুম্বই, ২১ মে (হি.স.) : ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় স্কোয়াডে কোনও পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট করলেন ভারতীয় নির্বাচকরা৷ যদিও ২৩ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি৷ এই সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রদবদ করতে পারবে সব দলই৷ এখনও দিন দু’য়েক সময় রয়েছে হাতে৷ তবে ততদিন অপেক্ষা করতে রাজি নয় বিসিসিআই৷

আগে সংশয় ছিল একটি জায়গা নিয়ে৷ বদলির দাবিদার ছিলেন একাধিক৷ আইপিএলে কাঁধে চোট পাওয়া কেদার যাদব বিশ্বকাপের আগে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়েই ছিল প্রশ্ন৷ কেদার নিতান্ত ফিট না হয়ে উঠলে স্ট্যান্ড-বাই কোনও তারকার ভাগ্যে শিকে ছিঁড়তে পারত৷ আম্বাতি রায়ডু, ঋষভ পন্তরা আশায় বুক বেঁধে ছিলেন একেবারে শেষ মুহূর্তে মিরাকল কিছু ঘটে কি না৷ শেষমেশ কেদার ফিট ঘোষিত হওয়ায় নির্বাচকরদের দল নির্বাচন নিয়ে নতুন করে বৈঠক ডাকতে হয়নি৷

ভারত প্রাথমিক দলে কোনও পরিবর্তন না করলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বড়সড় রদবদল করে চূড়ান্ত স্কোয়াডে৷ দলে ফেরেন অন্যতম সেরা পেসার মহম্মদ আমের৷ সঙ্গে ফেরানো হয় আরও এক স্পিড স্টার ওয়াহাব রিয়াজকে৷ ইংল্যান্ডের মাটিতেই ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আমের৷এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলিও ঢুকে পড়েছেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে৷ তিন জনকে জায়গা ছাড়তে বিশ্বকাপ খেলার স্বপ্ন জলাঞ্জালি দিতে হয়েছে ফহিম আসরাফ, জুনাইদ খান ও আবিদ আলিকে৷

উল্লেখ্য, আগামী ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে৷ ৩১ মে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ ১৬ জুন ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ভারত-পাক মহারণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top