News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া নদীর চর সৌন্দর্যায়নে গৃহীত প্রকল্প খোঁজখবর নিতে কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে
Image

হাওড়া নদীর চর সৌন্দর্যায়নে গৃহীত প্রকল্প খোঁজখবর নিতে কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ আগরতলায় হাওড়া নদীর দুটি চরের সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ শুরু হচ্ছে ৷ সেই সূত্রে খোঁজখবর নিতে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক এবং বিনিয়োগকারী ফরাসি সংস্থার পাঁচজনের এক প্রতিনিধিদল আজ রাজ্যে এসেছেন ৷ এ-বিষয়ে আগরতলা পুর নিগমের কমিশনার ড় শৈলেশকুমার যাদব জানিয়েছেন, কেন্দ্র-রাজ্যের অর্থানুকূল্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে ৷ শহর সৌন্দর্যয়নের লক্ষ্যেই এই প্রকল্পটি শুরু হচ্ছে ৷


পুর কমিশনার জানিয়েছেন, দেশের বিভিন্ন রিভারফ্রন্ট প্রকল্পের মতোই হাওড়া রিভারফ্রন্ট প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে ৷ তাঁর বক্তব্য, দেশে সবরমতি রিভারফ্রন্ট, গোমতি রিভারফ্রন্ট উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে ৷ ত্রিপুরায় হাওড়ার চর ব্যবহার করে শহর সৌন্দর্যায়নের চিন্তাভাবনা শুরু হয়েছিল ৷ রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্টকে স্মার্টসিটি মিশনের আওতায় নেওয়া হয়েছিল ৷ পুর কমিশনার জানিয়েছেন, স্মার্টসিটি মিশনের অন্তর্গত কিছু প্রকল্প রয়েছে ঠিকই ৷ কিন্তু, হাওড়া রিভারফ্রন্ট উন্নয়নের প্রশ্ণে পৃথক একটি প্রকল্প তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল ৷ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয় মন্ত্রক এই প্রকল্পে ৯৯ কোটি টাকা মঞ্জুর করেছে ৷
তিনি জানান, এ-ধরনের প্রকল্প সারা দেশে মোট ১২টি শহরের জন্য কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে ৷ ওই প্রকল্পে মঞ্জুরকৃত ৯৯ কোটি টাকার মধ্যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ৫১ কোটি টাকা দিয়েছে ৷ বাকি টাকা রাজ্য সরকার বহন করবে ৷ পুর কমিশনারের কথায়, শহরবাসীর বিনোদন, পার্কিঙের সুবিধা, বসার জায়গা এবং অর্গানিক খাদ্যের বাগান এই প্রকল্পের অধীনে তৈরি করার চিন্তাভাবনা রয়েছে ৷ তাঁর দাবি, শহর সৌন্দর্যায়নের প্রশ্ণে এই প্রকল্প বিশেষ ভূমিকা নেবে ৷ শুধু তা-ই নয়, শহরবাসি এই প্রকল্পের বাস্তবায়নে আনন্দ উপভোগ করতে পারবেন ৷


ড় শৈলেশকুমার যাদব বলেন, আগরতলায় হাওড়া নদীর চরে দুটি স্থান চিহিণত করা হয়েছে ৷ স্টিলের ব্রিজ থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত ৭০০ মিটার জায়গা এবং বটতলা সেতু থেকে দশমীঘাট পর্যন্ত জায়গায় এই প্রকল্প বাস্তবায়িত হবে ৷ তাই, কেন্দ্রীয় নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রক এবং ফরাসি বিনিয়োগকারী সংস্থার পাঁচজনের প্রতিনিধি দল আজ ত্রিপুরায় এসেছেন ৷ তাঁদের সাথে সকালেই প্রকল্পের বিভিন্ন বিষয়ে চর্চা হয়েছে৷ এর পর তাঁরা প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন৷


পুর কমিশনার জানান, আজ দ্বিতীয় দফায় পুনরায় প্রকল্পটি নিয়ে বৈঠক হয়েছে ৷ আগামীকাল তাঁরা ফের স্থান পরিদর্শনে যাবেন ৷ তার পর প্রকল্পের ভবিষ্যত রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে ৷ তাঁর কথায়, ওই প্রতিনিধি দল এই প্রকল্প বাস্তবায়নে সবরকমের সহায়তা দেবে ত্রিপুরা সরকারকে৷ প্রযুক্তিগত সহযোগিতা থেকে শুরু করে, ডিজাইন, ডিপিআর তৈরি এবং দরপত্র আহ্বান বিষয়ে তাঁরা ত্রিপুরা সরকারকে সহায়তা দেবে৷ পুর কমিশনারের দাবি, এই প্রক্রিয়ায় অন্তত ৬ থেকে ৯ মাস সময় লাগবে৷ তার পর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে৷


ড় শৈলেশ যাদব মনে করেন, হাওড়া নদীর চর এবং আগরতলা শহরকে পুরো বদলে দেবে এই প্রকল্প৷ সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে এক সারিতে আসার ক্ষেত্রে এই প্রকল্প বিরাট ভূমিকা নেবে ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top