News Flash

  • Home
  • Uncategorized
  • গাঁজা মাফিয়াদের দ্বারা অপহৃত চড়িলামের ব্যক্তি উদ্ধার সিধাই মোহনপুরে
Image

গাঁজা মাফিয়াদের দ্বারা অপহৃত চড়িলামের ব্যক্তি উদ্ধার সিধাই মোহনপুরে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ মে৷৷ গাঁজা কান্ডের ঘটনায় অপহরণ হওয়া ব্যাক্তিকে বিশালগড় থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস সোমবার দুপুরে মোবাইল ট্রেকিং করে সিধাই থানার অন্তর্গত গোপাল নগর চা বাগান থেকে সজল দেববর্মাকে উদ্ধার করেছে৷ তবে পুলিশের প্রাথমিক ধারনা সে একটি নাটক করেছে৷ জানা গেছে পূর্বে সে গাঁজা পাচারে যুক্ত ছিলো৷ আজ তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷ আগামিকাল আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়৷


রবিবার রাতে বিশালগড় থানাধীন শুভাঠাকুর পাড়ার বংশীবাড়ির বাসিন্ধা সুবল দেববর্মার ছেলে সজল দেববর্মাকে গাঁজা পাচারকারি মাফিয়া গোস্টির দুষৃকতকারীরা অপহরন করেছে বলে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে অপহৃতব্যাক্তির স্ত্রী৷ প্রসঙ্গত,গত শনিবার সন্ধ্যায় শুভা ঠাকুর পাড়ার বংশী বাড়ি এলাকার জংগল থেকে বিশালগড় থানার পুলিশ উদ্ধার করে ঊনআশি কেজি শুকনো গাঁজার তিনটি বস্তা৷গাঁজা পাচারকারিরা ফোনে হুমকিও দিয়েছিলো বলে জানায় অপহৃত সজল দেববর্মার বাবাকে৷যদি গাজার বস্তা গুলি গাজা পাচার চক্রের হাতে তুলে না দেওয়া হয় এর ফল আরও ভয়াবহ হবে বলে জানায় এমনই কথা থানায় এসে পুলিশ কে জানায় অপহরনকারীর বাবা ও তার স্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top