News Flash

  • Home
  • Uncategorized
  • সমীক্ষা দেখে বিরোধীরা ‘পলিটিক্যাল আইসিইউ’তে চলে গিয়েছে : গিরিরাজ সিং
Image

সমীক্ষা দেখে বিরোধীরা ‘পলিটিক্যাল আইসিইউ’তে চলে গিয়েছে : গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২০ মে (হি.স.): বুথ ফেরত সমীক্ষাকে হাতিয়ার করে বিরোধী জোটকে উপহাস করলেন বিজেপি নেতা তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী  গিরিরাজ সিং৷ তাঁর সরস মন্তব্য, সমীক্ষা দেখে বিরোধীরা ‘পলিটিক্যাল আইসিইউ’তে চলে গিয়েছে৷ 

সোমবার সকাল সকাল একটি ট্যুইট করেন গিরিরাজ সিং৷ লেখেন, বুথফেরত সমীক্ষা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু সহ সব বিরোধীরা রাজনৈতিকভাবে আইসিইউতে চলে গিয়েছে৷ ২৩ মে’র পর তাদের জনগণের কাছে প্রায়শ্চিত্ত করতে হবে৷ যাতে তাদের মোক্ষ প্রাপ্তি হয়৷ বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ফলাফল মিলে গেলে ‘অব কি বার ৩০০ পার’ হতে চলেছে৷ কারণ অধিকাংশ সমীক্ষায় এনডিএ জোটকে ৩০০র অধিক আসন দেওয়া হয়েছে৷ এই ফল যে বিরোধীরা সহজে মেনে নেবে না তা বিলক্ষণ জানেন গিরিরাজ সিং৷ আগে থেকেই সাবধান করে দেন যে বিরোধীরা এই ফলের জন্য ইভিএমকে দোষারোপ করবে৷ গিরিরাজ লেখেন, বিরোধীরা অংক কষা বন্ধ করে দিক৷ কোনও লাভ হবে না৷ এরপর বিরোধী রাজনৈতিক দলগুলি প্রথমে ইভিএমকে দোষারোপ করবে৷ তারপর ভোটারদের দায়ী করবে৷ 

গতকাল ভোট শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমীক্ষাকে উড়িয়ে দিয়েছেন৷ জানিয়েছেন, এই এক্সিট পোল তিনি মানেন না৷ সেই মমতাকেও একহাত নেন গিরিরাজ৷ জানান, বিজেপির কাছ থেকে মমতার শেখা উচিত গণতন্ত্রের সম্মান করা৷ মমতার একনায়কতন্ত্র কোনও কাজ করবে না৷ নিজেকে শুধরে নিন৷ নাহলে ২০২১ এ আরও বড় হার অপেক্ষা করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top