News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে পিডিপি কর্মীকে বাড়িতে ঢুকে খুন করল দুষ্কৃতীরা
Image

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে পিডিপি কর্মীকে বাড়িতে ঢুকে খুন করল দুষ্কৃতীরা

শ্রীনগর, ২০ মে (হি.স.) : অজ্ঞত পরিচয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত এক পিডিপি কর্মী। রবিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ কাশ্মীরের কুলগামে ঘটেছে। 

এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ভাষায় নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। এই ঘটনার প্রতিবাদ করে ট্যুইটারে ওমর আবদুল্লা লেখেন, এই ধরণের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। নিহতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। 

রবিবার গভীর রাতে কুলগামের দেবসারে বছর ৬৯-এর পিডিপি কর্মী মহম্মদ ইসমাইল ভাটের বাড়িতে অর্তকিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। মহম্মদ ইসমাইল ভাটকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে এস কে ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে রেফার করে দেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। উল্লেখ্য গত সপ্তাহে এক পিডিপি কর্মীকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top