News Flash

  • Home
  • Uncategorized
  • গডসে ‘দেশভক্ত’ : প্রজ্ঞার বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করলেন নীতীশ কুমার
Image

গডসে ‘দেশভক্ত’ : প্রজ্ঞার বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করলেন নীতীশ কুমার

পাটনা, ১৯ মে (হি.স.): প্রজ্ঞা সিং ঠাকুর মানেই বিতর্ক! জাতীয় জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে আখ্যা দিয়েছেন মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর| পরে অবশ্য ক্ষমাও চাইছেন| কিন্তু, বিতর্ক এখনও পিছু ছাড়ছে না| নাথুরাম গডসে ‘দেশভক্ত’, প্রজ্ঞা সিং ঠাকুরের এই বিবৃতির তীব্র নিন্দা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| লোকসভা নির্বাচনের অন্তিম দফায়, রবিবার বিহারের নালন্দা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আরা, বক্সার, সাসারাম, কারাকাট এবং জাহানাবাদ সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে| এদিন পাটনায় রাজভবনের সন্নিকটে অবস্থিত একটি স্কুলের ৩২৬ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| ভোট দেওয়ার পর প্রজ্ঞা সিং ঠাকুরের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ কুমার বলেছেন, ‘ওই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়| এমন ধরনের মন্তব্য আমাদের কখনই বরদাস্ত করা উচিত নয়|’

বিতর্ক উস্কে দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার তথা মাকাল নিধি মাইয়াম প্রধান কমল হাসান| মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছিলেন কমল হাসান| কমল হাসানের সমালোচনার জবাব দিতে গিয়ে প্রজ্ঞা সিং ঠাকুর বলেছেন, ‘নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং দেশপ্রেমিকই থাকবেন|’ পরে অবশ্য ক্ষমা চেয়ে প্রজ্ঞা বলেছিলেন, ‘কারও ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায় ছিল না আমার| যদি কাউকে আঘাত করে থাকি, তবে আমি ক্ষমাপ্রার্থী|’ ক্ষমা চাওয়া সত্ত্বেও, প্রজ্ঞার বিরুদ্ধে অপেক্ষাকৃত কড়া অবস্থান নিয়েছে ভারতীয় জনতা পার্টি| প্রজ্ঞার বক্তব্যের ব্যাখা চেয়েছে বিজেপির শৃঙ্খলা কমিটি| বিজেপির এই পদক্ষেপের প্রেক্ষিতে এদিন নীতীশ কুমার বলেছেন, ‘দল (বিজেপি) কী পদক্ষেপ নিয়েছে, সেটা তাঁদের আভ্যন্তরীণ বিষয়|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top