News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোটের ভাল ফল করার ব্যাপারে আশাবাদী কুমারস্বামী
Image

কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোটের ভাল ফল করার ব্যাপারে আশাবাদী কুমারস্বামী

চিত্তুর(অন্ধ্রপ্রদেশ), ১৮ মে (হি.স.) : লোকসভা নির্বাচনে কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট ভাল ফল করবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট ১৮ থেকে ১৯টি আসনে জয়লাভ করবে বলে দাবি করেছেন তিনি। শনিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুরে তিরুপতি বালাজী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইচ ডি কুমারস্বামী বলেন, রাজ্যে খুব সহজে কংগ্রেস-জেডি(এস) জোট জয়লাভ করবে। কর্ণাটকে ১৮ থেকে ১৯টি আসনে জয়যুক্ত হবে জোট প্রার্থীরা। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে আসেন কুমারস্বামী। কেন্দ্রে পালাবদল হলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে যে সমর্থন জেডি(এস) করবে তা স্পষ্ট করে দিয়ে এইচ ডি কুমারস্বামী বলেন,  কে আসবে তা ২৩ মে-র পর বোঝাই যাবে। আমরা ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সমর্থন করতে বদ্ধপরিকর। এই অবস্থান থেকে আমরা সরে আসব না। পুজো দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাজ্যে যাতে খরা না হয় সেই জন্য পুজো দিতে এসেছি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top