News Flash

  • Home
  • Uncategorized
  • জু-রোড বোমা-কাণ্ড : তিনজনের পর গুয়াহাটি ও নগাঁও থেকে গ্রেফতার আরও দুই
Image

জু-রোড বোমা-কাণ্ড : তিনজনের পর গুয়াহাটি ও নগাঁও থেকে গ্রেফতার আরও দুই

গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : গুয়াহাটি মহানগরে বুধবার রাতে সংগঠিত গ্ৰেনেড বিস্ফোরণের সঙ্গে জড়িত অভিযোগে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা নগাঁওয়ের ইন্দ্ৰমোহন বরা এবং গুয়াহাটি মহানগরের চিন্ময় লস্কর নামের দুই যুবক। গ্ৰেনেড বিস্ফোরণের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার জাহ্নবী শইকিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে এক-এক করে পাকড়াও হচ্ছে অভিযুক্তরা। জাহ্নবীকে জিজ্ঞাসাবাদের সূত্রে পুলিশের তদন্তকারী দল বহু তথ্য পেয়েছে বলে গতকালই জানিয়েছিলেন পুলিশ কমিশনার দীপক কুমার। 

জানা গেছে, মধ্য অসমের নগাঁও জেলা সদরের পুরণিগুদাম এলাকার সলসলিতে তাদের নিজের বাড়ি থেকে পুলিশ ইন্দ্রমোহন বরা (২২) নামের যুবককে গ্রেফতার করেছে। জু-রোডে সংগঠিত নাশকতার সঙ্গে এক যুবকের সম্পৰ্ক রয়েছে বলে তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে নগাঁও পুলিশ ইন্দ্রমোহনকে গ্রেফতার করা হয়ছে। তার হেফাজত থেকে একটি মটর সাইকেল, মোবাইল হ্যান্ডসেট-সহ বেশকিছু আপত্তিজনক নথিপত্ৰ বাজেয়াপ্ত করা হয়েছে নগাঁওয়ের পুলিশ সুপার শংকরব্রত মেধি জানিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গুয়াহাটি এনে লতাশিল থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, জু-রোডে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত অভিযোগে গুয়াহাটী মহানগরের সুন্দরপুরে এক ভাড়া বাড়িতে থেকে আরেক অভিযুক্ত চিন্ময় লস্কর নামের যুবককে আজ শনিবার গ্রেফতার করেছে লতাশিল পুলিশ। 

প্রসঙ্গত, ওই নাশকতার সঙ্গে জড়িত অভিযোগে শুক্রবার সকালে গোলাঘাট থেকে অমৃতবল্লভ গোস্বামী নামের এক প্রাক্তন আলফা-ক্যাডারকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত সকলেই জু-রোডের ঘটনার সঙ্গে যোগসাজসের কথা অস্বীকার করছে। পুলিশের তদন্তকারী অফিসাররা পৃথক পৃথক ভাবে সবাইকে দফায় দফায় জেরা করছেন।

এদিকে গুয়াহাটিতে সংগঠিত গ্ৰেনেড বিস্ফোরণের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার জাহ্নবী শইকিয়া এবং প্ৰাণময় রাজগুরুকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার গুয়াহাটিতে কামরূপ মেট্রো মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তুলে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাদের ১০ দিনের জন্য পুলিশকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ মে পুনরায় তাদের দুজনকে আদালতে হাজির করতে বলেছেন বিচারপতি।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে এক-এক অভিযুক্তকে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top