News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনক ভাবে মৃত্যু গৃহবধূর
Image

রহস্যজনক ভাবে মৃত্যু গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ মে৷৷ রহস্যজনক ভাবে মৃত্যু হল এক গৃহবধূর৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন মধ্য ব্রজপুর গ্রামে৷ মৃতার নাম প্রমিলা দেবনাথ৷ বয়স আনুমানিক সতের৷ সংবাদে প্রকাশ, বুধবার দুপুরে প্রমিলার ঝুলন্ত দেহ তার জা তথা বড় বোন উর্মিলা প্রথমে দেখতে পায় ঘরের মধ্যে৷ সাথে সাথেই উর্মিলা চিৎকার চেচামেচি শুরু করে৷

বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে গিয়ে কোনরকমে প্রমিলার ঝুলন্ত দেহ নামায়৷ তখনও প্রমিলার প্রাণ ছিল৷ সাথে সাথেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান হাসপাতালে পৌঁছার আগেই প্রমিলা মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷


এদিকে, মেয়ের বাবা ও মায়ের অভিযোগ পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করা হয়েছে৷ আর এই কাজ করেছে মৃতার স্বামী রূপক দেবনাথ, শ্বশুর দুলাল দেবনাথ এবং শাশুড়ি সন্ধ্যা দেবনাথ৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়৷ আগামীকাল মৃতদেহ ময়নাতদন্ত করা হবে৷ এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top