News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, দু’টি শিশু-সহ মৃত্যু ৩ জনের
Image

কর্ণাটকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, দু’টি শিশু-সহ মৃত্যু ৩ জনের

ধারওয়ার (কর্ণাটক), ১৪ মে (হি.স.): কর্ণাটকের ধারওয়ার জেলার কুন্ডগোল শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’টি শিশু-সহ ৩ জনের| মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুন্ডগোল শহরের  ইয়ারগুপ্পি গ্রামে| মৃতদের নাম হল-ওয়াই গাদাদ (৫৩), জ্যোতি মেটি (৯) এবং শ্রাবণী রাধাই (৪)| মর্মান্তিক এই ঘটনায় ৩ জনের মৃতু্যর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দু’জন|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে কুন্ডগোল শহরের ইয়ারগুপ্পি গ্রামে আচমকাই ভেঙে পড়ে একটি বাড়ি| ধ্বংসস্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে দু’টি শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়েছে| বাকি দু’জনের আপাতত চিকিত্সা চলছে| কী কারণে ভেঙে পড়ল বাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| এই ঘটনায় কুন্ডগোল থানায় মামলা দায়ের করা হয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top