News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ সিপিএমের
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে ৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হল বিরোধী দল সিপিএমের পোলিং এজেন্ট ও তার পরিবার৷ ঘটনা টাকারজলার ১৭নং বুথ এলাকায়৷ শাসক দলের দুর্বৃত্ত বাহিনীর হামলায় আহত হয়ে ৭০ বছরের বৃদ্ধ জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ১৬৮টি বুথে পুনরায় ভোটগ্রহণ করা হয় রবিবার৷ অন্যান্য স্থানের সঙ্গে টাকারজলা বিধানসভার অন্তর্গত ১৭নং বুথ রাধাচরণী ঠাকুরপাড়া সুকলেও ভোটগ্রহণ করা হয়৷ এই বুথে সিপিআইএমের পোলিং এজেন্ট ছিল সুরেশ দেববর্মা৷ তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছিল শাসক জোটের লোকজনরা, আতঙ্কে সিপিএমের পোলিং এজেন্ট ভোট শেষে রাতে বাড়িতে ফিরে যায়নি৷ বাড়িতে ছিল বৃদ্ধ মা বাবা৷ রাতে আশঙ্কা অনুযায়ী বিজেপি আইপিএফটি’র দুর্বৃত্ত বাহিনী সুরেশ দেববর্মার বাড়িতে ঢুকে তার খোঁজ করে৷ বাড়িতে না পেয়ে তারা বাড়িতে ভাঙচুর চালায়৷ সুরেশ দেববর্মার ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে তারা প্রচণ্ড মারধর করে৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হন৷ চন্দ্রকুমার দেববর্মাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার খবর পেয়ে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মার নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল সোমবার জিবি হাসপাতালে যান৷ আহত বৃদ্ধ চন্দ্রকুমার দেববর্মার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ জিবি হাসপাতাল সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, রাজ্যে আইনের শাসন নেই৷ শাসক দলের কল্যাণে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট কলঙ্কিত হয়েছে৷ ১৬৮টি বুথে পুনরায় ভোটগ্রহণ করতে হয়েছে৷ দেশের অন্য কোথাও নির্বাচনে এ ধরনের নজির স্থাপিত হয়নি বলে তিনি উল্লেখ করেন৷ এসব ঘটনা থেকে বিজেপি-আইপিএফটি কোন শিক্ষা নিচ্ছে না৷ এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জনগণকে প্রতিবাদ মুখর হয়ে উঠার জন্য আহ্বান জানিয়েছেন রাধাচরণ দেববর্মা৷

স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও এদিন জিবি হাসপাতাল সফরে যান৷ তিনি আহত চন্দ্রকুমার দেববর্মার চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন৷ এমনকি রাজনৈতিক সৌজন্যতার নজিরও স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করে আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top