News Flash

  • Home
  • Uncategorized
  • দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা, থানায় ডেপুটেশন কংগ্রেসের
Image

দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা, থানায় ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ কৈলাসহরের সার্কিট হাউজ সংলগ্ণ এলাকায় দুই সন্তানের জননীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে অভিযুক্তের নামধাম উল্লেখ করে কৈলাসহর মহিলা থানার ওসি অভিযুক্তকে গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পেয়েও গ্রেপ্তার করেনি বলে অভিযোগ৷ এমনকি ঘটনার তিনদিন পরও মামলা রেজিস্ট্রি না করায় ক্ষুব্ধ মহিলা সোমবার কংগ্রেস ভবনে গিয়ে কংগ্রেস নেতাদের ঘটনাটি জানান৷ শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টার ঘটনায় পুলিশ মামলা গ্রহণ না করায় কংগ্রেস দলের পক্ষ থেকে তীব্র অসন্তোষ ব্যক্ত করা হয়৷ অভিযোগকারীনিকে সঙ্গে নিয়ে উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জমান, রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যরা কৈলাসহর মহিলা থানায় যান৷ ঘটনায় তিনদিন পরও কেন মামলা নেওয়া হলো না সে বিষয়ে স্পষ্টীকরণ চান কংগ্রেস নেতৃত্ব৷ কিন্তু মহিলা থানায় ওসি অপর্ণা দেবনাথ এ ব্যাপারে কোনও সদোত্তর দিতে পারেননি৷ অভিযোগকারী মহিলা জানান গত ১০ মে সকালবেলা তার স্বামী অটো নিয়ে রুটি রোজগারের জন্য বেরিয়ে যান৷ কিছুক্ষণ পরই প্রতিবেশী শ্যামাপ্রসাদ রাজকুমার ঘরে ঢুকে তার শ্লীলতাহানী কবে এবং ধর্ষণের চেষ্টা করে৷ মহিলার চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে এসে অভিযুক্তকেও দেখতে পান৷ তখন সে সেখান থেকেই পালিয়ে যায়৷  ঘটনার পরপরই কৈলাসহর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷ কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ৷

কংগ্রেস দলের পক্ষ থেকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে৷ অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারী দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, গত ১লা মেয় অপর একটি ধর্ষণের ঘটনায় পরও মহিলা থানায় পুলিশ একই ধরনের ভূমিকা পালন করেন৷ শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top