News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর ছয়
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে জখম হয় তিনজন৷ ঘটনা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া গ্যাস এজেন্সি এলাকায়৷ আহতদের নাম হরেকৃষ্ণ সাহা (৩৫) বাড়ি চড়িলাম কানাইলাল দেবনাথ (৫৫) বাড়ি জাঙ্গালিয়া সুকল সংলগ্ণ এলাকাতে৷ আর আরেকজনের নাম সজল দেবনাথ৷ তিনি হরেকৃষ্ণ সাহার বাইকেই ছিলেন৷

তার মধ্যে কানাইলালের অবস্থা খুবই আশঙ্কাজনক৷ তার মাথা ও শণীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে৷ হঠাৎ এলাকার মানুষ বিকট একটি শব্দ পেয়ে রাস্তায় এসে এই অবস্থা দেখে খবর দেয় বিশালগড় অগ্ণি নির্বাপক দফতরে৷ জরুরিকালীন কল পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাদের উদধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হরেকৃষ্ণ তার বাইক নিয়ে বিশালগড়ে দিক থেকে চড়িলামের দিকে যাচ্ছিল ও কানাইলাল চড়িলামের দিক থেকে বিশালগড়ের দিকে আসচ্ছল৷ জাঙ্গালিয়া এসেই দুটি বাইকের সংঘর্ষ হয়৷ বাইকগুলিও খুব দ্রুতগতিতে ছিল৷ প্রাথমিক চিকিৎসার পর তাদ্রেদর তিনজনকেই পাঠানো হয় আগরতলার হারপানিয়া হাসপাতালে৷ পুলিশ গিয়ে বাইক গুলিকে উদ্ধার করে বিশালগড় থানার হেফাজতে রাখে৷


এদিকে, রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা এলাকায় খেজুর বাগানে মহাকরণ সংলগ্ণ স্থানে শনিবার একটি যাত্রীবাহী সিটি রাইড বাস ও বালি বোঝাই লরির মধ্যে সংঘর্ষে তিনজন যাত্রী আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিটি রাইড বাসটি মোহনপুর থেকে আগরতলায় দিকে আসছিল৷ বালি বোঝাই লরিটি আইএলএস হাসপাতালের দিক থেকে আসছিল৷ দ্রুতবেগে চলার সময় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনায় তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top