News Flash

  • Home
  • Uncategorized
  • আকাশপথে শক্তি বৃদ্ধি, ভারতীয় বায়ুসেনার হাতে হল অ্যাপাচে হেলিকপ্টার
Image

আকাশপথে শক্তি বৃদ্ধি, ভারতীয় বায়ুসেনার হাতে হল অ্যাপাচে হেলিকপ্টার

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে শক্তির প্রমাণ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। পরবর্তী সময়ে পাকিস্তানের এফ-১৬ মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়ে গোটা বিশ্বকে চমকে দেয় ভারত। যুদ্ধের সময় আকাশ পথে নিজের শক্তি আরও বেশি বৃদ্ধি করতে শুক্রবার ভারতীয় বায়ুসেনার হাতে এল প্রথম অ্যাপাচে গার্ডিয়েন অ্যাটাক হেলিকপ্টার। যুদ্ধের সময়ে শত্রুপক্ষের যে কোনও আক্রমণের জবাব দিতে সক্ষম অত্যাধুনিক এই হেলিকপ্টার। শত্রুপক্ষের যে কোনও ব্যাঙ্কার, সামরিক ঘাঁটি নিমেষের মধ্যে গুড়িয়ে দিতে পারে এই হেলিকপ্টার।

শুক্রবার আমেরিকায় আরিজোনার মেসায় বোয়িং-এর কারখানা ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এ এস বুটোলার প্রথম অ্যাপাচে হেলিকপ্টারটি গ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন সরকারের প্রতিনিধিরা। চলতি বছরের জুলাইতে অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচটি ভারতে আসবে। অ্যাপাচে হেলিকপ্টার চালানো এবং তা রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় বায়ুসেনার কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে এলাবামার মার্কিন সামরিক ঘাঁটিতে| সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন পার্বত্য অঞ্চলে বিশেষ ভূমিকা নেবে এই হেলিকপ্টার। আধুনিকীকরণের দিকে ভারতীয় বায়ুসেনা যে এক কদম এগিয়ে গেল পাশাপাশি আগামী দিনে স্থলবাহিনীর সঙ্গে যদি বায়ুসেনা কোনও যৌথ অভিযানে নামে তখন এই হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল| উল্লেখ্য, অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার ২২টি কেনার জন্য ২০১৫ সালের সেপ্টম্বরে মার্কিন প্রশাসন এবং বোয়িং কোম্পানি সঙ্গে চুক্তি করে ভারত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top